Home Bibles ☰ Books গীতসংহিতা 95:4 · বাংলা বাইবেল
গীতসংহিতা 95:4 · বাংলা বাইবেল

পৃথিবীর গভীর স্থান সকল তাঁহার হস্তগত, পর্ব্বতগণের চূড়া সকলও তাঁহারই।

Cross references

ইয়োব 9:5

তিনি পর্ব্বতগণকে স্থানান্তর করেন, তাহারা তাহা জানে না, তিনি ক্রোধে তাহাদিগকে উল্টাইয়া ফেলেন।

ইয়োব 11:10

তিনি যদি হঠাৎ আসিয়া বদ্ধ করেন, যদি বিচারসভা করেন, তবে তাঁহাকে কে নিবারণ করিতে পারে?

গীতসংহিতা 21:2

তুমি তাঁহার মনোবাঞ্ছা পূর্ণ করিয়াছ, তাঁহার ওষ্ঠের প্রার্থনা অস্বীকার কর নাই। সেলা।

গীতসংহিতা 65:6

তুমি নিজ শক্তিতে পর্ব্বতগণের স্থাপনকর্ত্তা; তুমি পরাক্রমে বদ্ধকটি।

গীতসংহিতা 71:20

তুমি আমাদিগকে অনেক দারুণ সঙ্কট দেখাইয়াছ, তুমি ফিরিয়া আমাদিগকে সঞ্জীবিত করিবে, পৃথিবীর অধঃস্থান হইতে পুনর্ব্বার উঠাইবে।

গীতসংহিতা 97:5

পর্ব্বত সকল মোমের ন্যায় গলিয়া গেল, সদাপ্রভুর সাক্ষাতে, সমস্ত পৃথিবীর প্রভুর সাক্ষাতে।

গীতসংহিতা 135:6

সদাপ্রভু যাহা ইচ্ছা করিয়াছেন, তাহাই করিয়াছেন, আকাশে, পৃথিবীতে, সমুদ্র-সমূহে ও সমস্ত জলধি-মধ্যে করিয়াছেন।

মীখা 1:4

তাঁহার নীচে পর্ব্বতগণ গলিয়া যাইবে, তলভূমি সকল বিদীর্ণ হইবে, যেমন অগ্নির উত্তাপে মোম গলিয়া যায়, যেমন গড়ান স্থানে জল ঝরিয়া পড়ে।

নাহূম 1:5

তাঁহার ভয়ে পর্ব্বতগণ কাঁপে, উপপর্ব্বতগণ গলিয়া যায়, এবং তাঁহার সম্মুখ হইতে পৃথিবী, জগৎ ও তন্নিবাসী সকলে উঠিয়া যায়।

হবক্কূক 3:6

তিনি দাঁড়াইয়া পৃথিবীকে পরিমাণ করিলেন, তিনি দৃক্‌পাত করিয়া জাতিগণকে ত্রাসতাড়িত করিলেন; সনাতন পর্ব্বত সকল খণ্ডবিখণ্ড হইল, চিরন্তন গিরিমালা নত হইল; অনাদিকাল অবধি তাঁহার গতি।

হবক্কূক 3:10

পর্ব্বতগণ তোমাকে দেখিয়া কাঁপিয়া উঠিল, প্রচণ্ড জলরাশি বহিয়া গেল, বারিধি আপন রব উদীর্ণ করিল, আপন হস্তদ্বয় উচ্চে উঠাইল।

Interlinear

Choose Theme