তাহাদের খড়্গ তাহাদেরই হৃদয়ে প্রবেশ করিবে, তাহাদের ধনুক ভাঙ্গিয়া যাইবে।
Cross references
বিক্রমীদের ধনুক ভগ্ন হইল, স্খলিতেরা পরাক্রমে বদ্ধকটি হইল।
আর শৌল আপন অস্ত্রবাহককে কহিলেন, তোমার খড়্গ খুল, উহা দ্বারা আমাকে বিদ্ধ কর; নতুবা কি জানি, ঐ অচ্ছিন্নত্বকেরা আসিয়া আমাকে বিদ্ধ করিয়া আমার অপমান করিবে। কিন্তু তাঁহার অস্ত্রবাহক তাহা করিতে চাহিল না, কারণ সে অতিশয় ভীত হইয়াছিল; অতএব শৌল খড়্গ লইয়া আপনি তাহার উপরে পড়িলেন।
আর অহীথোফল যখন দেখিত যে, তাহার মন্ত্রণানুযায়ী কাজ করা হইল না, তখন সে গর্দ্দভ সাজাইল, এবং উঠিয়া নিজ বাটীতে, আপন নগরে গেল, এবং আপন বাটীর বিষয়ে ব্যবস্থা করিয়া আপনি গলায় দড়ি দিয়া মরিল; পরে তাহার পিতার কবরে সে কবর প্রাপ্ত হইল।
পরে রাজার সাক্ষাতে উপস্থিত হর্বোণা নামে এক নপুংসক কহিল, দেখুন, যে মর্দখয় মহারাজের পক্ষে হিত-জনক সংবাদ দিয়াছিলেন, তাঁহার জন্য হামন-পঞ্চাশ হস্ত উচ্চ ফাঁশিকাষ্ঠ প্রস্তুত করিয়াছে, তাহা হামনের বাটীতে স্থাপিত আছে। রাজা কহিলেন, তাহারই উপরে ইহাকে ফাঁশি দেও।
তাহাতে হামন মর্দখয়ের জন্য যে ফাঁশিকাষ্ঠ প্রস্তুত করিয়াছিল, লোকেরা তাহার উপরে হামনকে ফাঁশি দিল; তখন রাজার ক্রোধ প্রশমিত হইল।
আর রাজার নানা প্রদেশ-নিবাসী অন্য সকল যিহূদীরাও একত্র হইয়া আপন আপন প্রাণের জন্য দণ্ডায়মান হইল, এবং আপনাদের শত্রুগণ হইতে বিশ্রাম পাইল, বিদ্বেষীদের পঁচাত্তর সহস্র লোককে বধ করিল, কিন্তু লুটে হস্তক্ষেপ করিল না।
অর্থাৎ যে দুই দিন যিহূদীরা আপনাদের শত্রুগণ হইতে বিশ্রাম পাইয়াছিল, এবং যে মাসে তাহাদের দুঃখ সুখে ও শোক মঙ্গল-দিনে পরিণত হইয়াছিল, সেই মাসের সেই দুই দিন যেন তাহারা ভোজনপান ও আনন্দ এবং আপন আপন বন্ধুর কাছে ভাগ ও দরিদ্রদের কাছে দান পাঠাইবার দিন বলিয়া মানে।
দেখ, সে অধর্ম্ম গর্ভে ধারণ করে, উপদ্রবে পূর্ণগর্ভ হয়, মিথ্যাকে প্রসব করে।
সদাপ্রভু আপন দাসদের প্রাণ মুক্ত করেন; তাঁহার শরণাগত কেহই দোষীকৃত হইবে না।
অজ্ঞাতসারে তাহার সর্ব্বনাশ উপস্থিত হউক; সে গোপনে পাতা আপনার জালে আপনি ধৃত হউক, সেই সর্ব্বনাশে সে পতিত হউক।
তিনি পৃথিবীর প্রান্ত পর্য্যন্ত যুদ্ধ নিবৃত্ত করেন; তিনি ধনু ভগ্ন করেন, বড়শা খণ্ড খণ্ড করেন, তিনি রথ সকল আগুনে পোড়াইয়া দেন।
তোমরা ক্ষান্ত হও; জানিও, আমিই ঈশ্বর; আমি জাতিগণের মধ্যে উন্নত হইব, আমি পৃথিবীতে উন্নত হইব।
সেখানে তিনি ধনুকের বিজলি সকল, ঢাল, খড়্গ ও সংগ্রাম ভঙ্গ করিয়াছেন। সেলা।
মৃগয়ার পর্ব্বতমালা হইতে তুমি তেজোময় ও মহিমান্বিত।
পরে তিনি যখন আপনার দেবতা নিষ্রোকের গৃহে প্রণিপাত করিতেছিলেন, তখন অদ্রম্মেলক ও শরেৎসর নামক তাঁহার দুই পুত্র খড়্গ দ্বারা তাঁহাকে আঘাত করিল; পরে তাহারা অরারট দেশে পলায়ন করিল। আর এসর-হদ্দোন নামক তাঁহার পুত্র তাঁহার পদে রাজা হইলেন।
কারণ তাহার উপরে, বাবিলের উপরে, বিনাশক আসিয়াছে, তাহার বীরগণ ধৃত হইল, তাহাদের ধনুক সকল ভগ্ন হইল; কেননা সদাপ্রভু প্রতিফলদাতা, তিনি অবশ্য সমুচিত ফল দিবেন।
আর সেই দিন আমি যিষ্রিয়েল-তলভূমিতে ইস্রায়েলের ধনু ভঙ্গ করিব।
আর সেই দিন আমি লোকদের নিমিত্ত মাঠের পশু, আকাশের পক্ষী ও ভূমির সরীসৃপ সকলের সহিত নিয়ম করিব; এবং ধনুক, খড়্গ ও রণসজ্জা ভাঙ্গিয়া দেশের মধ্য হইতে উচ্ছিন্ন করিব, ও তাহাদিগকে নিশ্চিন্তে শয়ন করাইব।
তাহারা খড়্গ দ্বারা অশূরের দেশ, এবং নিম্রোদের দেশের দ্বারে দ্বারে সেই দেশ শাসন করিবে; অশূর আমাদের দেশে আসিয়া আমাদের সীমা দলিত করিলে তিনি তাহা হইতে আমাদিগকে উদ্ধার করিবেন।
তাহারা বলিল, আমাদের কি? তুমি তাহা বুঝিবে।