তাহাতে হামন মর্দখয়ের জন্য যে ফাঁশিকাষ্ঠ প্রস্তুত করিয়াছিল, লোকেরা তাহার উপরে হামনকে ফাঁশি দিল; তখন রাজার ক্রোধ প্রশমিত হইল।
Cross references
শিম্শোন তাহাদিগকে কহিলেন, তোমরা যদি এ প্রকার কাজ কর, তবে আমি নিশ্চয়ই তোমাদের প্রতিশোধ লইব, তাহার পর ক্ষান্ত হইব।
এই সকল ঘটনার পরে অহশ্বেরশ রাজার ক্রোধ শান্ত হইলে তিনি বষ্টীকে, তাঁহার কার্য্য ও তাঁহার প্রতিকূলে যে আজ্ঞা প্রদত্ত হইয়াছিল, তাহা স্মরণ করিলেন।
তখন অহশ্বেরশ রাজা ইষ্টের রাণীকে ও যিহূদী মর্দখয়কে কহিলেন, দেখ, আমি ইষ্টেরকে হামনের বাটী দিয়াছি, এবং হামনকে ফাঁশিকাষ্ঠে ফাঁশি দেওয়া হইয়াছে, কেননা সে যিহূদীদের উপরে হস্তক্ষেপ করিয়াছিল।
পরে রাজা তাহা করিতে আজ্ঞা দিলেন, এবং সেই আজ্ঞা শূশনে প্রচারিত হইল, তাহাতে লোকেরা হামনের দশ পুত্রকে ফাঁশি দিল।
কিন্তু রাজার সাক্ষাতে সেই বিষয় উপস্থিত হইলে তিনি এই আজ্ঞাপত্র দিলেন, হামন যিহূদীদের বিরুদ্ধে যে কুসঙ্কল্প করিয়াছিল, তাহা তাহারই মস্তকে বর্ত্তুক; লোকে তাহাকে ও তাহার পুত্রগণকে ফাঁশিকাষ্ঠে টাঙ্গাইয়া দিউক।
সে ত আপন পাদসঞ্চারে জালমধ্যে চালিত হয়, সে ফাঁশ-কলের উপর দিয়া গমন করে।
সে স্বপ্নবৎ লুপ্ত হইবে, নিরুদ্দেশ হইবে; সে রাত্রিকালীন দর্শনের ন্যায় দূরীকৃত হইবে।
তাহার উপদ্রব তাহারই মস্তকে ফিরিবে, তাহার দৌরাত্ম্য তাহারই মুণ্ডে পড়িবে।
তাহাদের খড়্গ তাহাদেরই হৃদয়ে প্রবেশ করিবে, তাহাদের ধনুক ভাঙ্গিয়া যাইবে।
ধার্ম্মিক সঙ্কট হইতে উদ্ধার পায়, আর দুষ্ট তাহার স্থানে উপস্থিত হয়।
যে খাত খোদে, সে তাহার মধ্যে পতিত হইবে; যে প্রস্তর গড়াইয়া দেয়, তাহারই উপরে তাহা ফিরিয়া আসিবে।
এই প্রকারে আমার ক্রোধ সম্পন্ন হইবে, এবং আমি তাহাদের উপরে আপন ক্রোধ চরিতার্থ করিয়া শান্ত হইব; তাহাদের প্রতি আমার কোপ সম্পন্ন হইলে তাহারা জানিতে পারিবে যে, আমি সদাপ্রভু আপন অন্তর্জ্বালায় এই কথা বলিয়াছি।
পরে রাজা আজ্ঞা করিলেন, তাহাতে যাহারা দানিয়েলের উপরে দোষারোপ করিয়াছিল, তাহাদিগকে আনিয়া তাহাদের বালকবালিকা ও স্ত্রীশুদ্ধ সিংহদের খাতে ফেলিয়া দেওয়া হইল; আর তাহারা খাতের তল স্পর্শ করিতে না করিতে সিংহগণ তাহাদিগকে আক্রমণ করিয়া তাহাদের সমস্ত অস্থি চূর্ণ করিল।
তখন দারিয়াবস রাজা সমস্ত পৃথিবীনিবাসী লোকবৃন্দ, জাতি ও ভাষাবাদীকে এই পত্র লিখিলেন, ‘তোমাদের মহতী শান্তি হউক!
তখন তিনি আমাকে ডাকিয়া কহিলেন, দেখ, যাহারা উত্তর দেশে যাইতেছে, তাহারা উত্তর দেশে আমার আত্মাকে সুস্থির করিয়াছে।