তিনি পৃথিবীর প্রান্ত পর্য্যন্ত যুদ্ধ নিবৃত্ত করেন; তিনি ধনু ভগ্ন করেন, বড়শা খণ্ড খণ্ড করেন, তিনি রথ সকল আগুনে পোড়াইয়া দেন।
Cross references
তখন সদাপ্রভু যিহোশূয়কে কহিলেন, তুমি উহাদের হইতে ভীত হইও না; কেননা কল্য এমন সময়ে আমি ইস্রায়েলের সম্মুখে উহাদের সকলকেই নিহত করিয়া সমর্পণ করিব; তুমি উহাদের ঘোড়ার পায়ের শিরা ছেদন করিবে ও রথ সকল আগুনে পোড়াইয়া দিবে।
আর যিহোশূয় তাহাদের প্রতি সদাপ্রভুর আজ্ঞানুসারে কর্ম্ম করিলেন; তিনি তাহাদের ঘোড়ার পায়ের শিরা ছেদন করিলেন, ও তাহাদের রথ সকল আগুনে পোড়াইয়া দিলেন।
বিক্রমীদের ধনুক ভগ্ন হইল, স্খলিতেরা পরাক্রমে বদ্ধকটি হইল।
চল, ঈশ্বরের ক্রিয়া সকল দেখ; মনুষ্য-সন্তানদের বিষয়ে তিনি স্বকর্ম্মে ভয়াবহ।
সেখানে তিনি ধনুকের বিজলি সকল, ঢাল, খড়্গ ও সংগ্রাম ভঙ্গ করিয়াছেন। সেলা।
আর তিনি জাতিগণের মধ্যে বিচার করিবেন, এবং অনেক দেশের লোক সম্বন্ধে নিষ্পত্তি করিবেন; আর তাহারা আপন আপন খড়্গ ভাঙ্গিয়া লাঙ্গলের ফাল গড়িবে, ও আপন আপন বড়শা ভাঙ্গিয়া কাস্তা গড়িবে; এক জাতি অন্য জাতির বিপরীতে আর খড়্গ তুলিবে না, তাহারা আর যুদ্ধ শিখিবে না।
কেননা প্রভু, বাহিনীগণের সদাপ্রভু, সমস্ত পৃথিবীর মধ্যে উচ্ছেদ, নিরূপিত উচ্ছেদ, সাধন করিবেন।
সে সকল আমার পবিত্র পর্ব্বতের কোন স্থানে হিংসা কিম্বা বিনাশ করিবে না; কারণ সমুদ্র যেমন জলে আচ্ছন্ন, তেমনি পৃথিবী সদাপ্রভু-বিষয়ক জ্ঞানে পরিপূর্ণ হইবে।
আর শুনা যাইবে না—তোমার দেশে উপদ্রবের কথা, তোমার সীমার মধ্যে ধ্বংস ও বিনাশের কথা; কিন্তু তুমি আপন প্রাচীরের নাম ‘পরিত্রাণ’ রাখিবে, আপন পুরদ্বারের নাম ‘প্রশংসা’ রাখিবে।
আর আমি আঘাত করিয়া তোমার ধনু তোমার বাম হস্ত হইতে খসাইব, ও তোমার দক্ষিণ হস্ত হইতে তোমার তীর সকল নিপাত করিব।
তখন ইস্রায়েলের সকল নগর-নিবাসী লোকেরা বাহিরে যাইবে, এবং ঢাল ও ফলক, ধনু ও বাণ, এবং যষ্টি ও শূল, এই সকল অস্ত্রশস্ত্র লইয়া অগ্নি জ্বালাইবে ও দাহ করিবে; তাহারা সাত বৎসর পর্য্যন্ত সেই সকল লইয়া অগ্নি জ্বালাইবে।
আর তিনি অনেক জাতির মধ্যে বিচার করিবেন, এবং দূরস্থ বলবান জাতিদের সম্বন্ধে নিষ্পত্তি করিবেন; আর তাহারা আপন আপন খড়্গ ভাঙ্গিয়া লাঙ্গলের ফাল গড়িবে, ও আপন আপন বড়শা ভাঙ্গিয়া কাস্ত্যা গড়িবে; এক জাতি অন্য জাতির বিপরীতে আর খড়্গ তুলিবে না, তাহারা আর যুদ্ধ শিখিবে না।
আর সদাপ্রভু কহেন, সেই দিন আমি তোমার মধ্য হইতে তোমার অশ্ব সকল উচ্ছিন্ন করিব, ও তোমার রথ সকল নষ্ট করিব;