Home Bibles নেহেমিয়া 3:1 · বাংলা বাইবেল
নেহেমিয়া 3:1 · বাংলা বাইবেল

পরে ইলীয়াশীব মহাযাজক ও তাঁহার ভ্রাতা যাজকগণ উঠিয়া মেষ-দ্বার গাঁথিলেন; তাঁহারা তাহা পবিত্র করিলেন, ও তাহার কবাট স্থাপন করিলেন; আর হম্মেয়া দুর্গ অবধি হননেলের দুর্গ পর্য্যন্ত তাহা পবিত্র করিলেন।

Cross references

দ্বিতীয় বিবরণ 20:5

পরে অধ্যক্ষগণ লোকদিগকে এই কথা কহিবে, তোমাদের মধ্যে কে নূতন গৃহ নির্ম্মাণ করিয়া তাহার প্রতিষ্ঠা করে নাই? সে যুদ্ধে মরিলে পাছে অন্য লোক তাহার প্রতিষ্ঠা করে, এই জন্য সে আপন গৃহে ফিরিয়া যাউক।

নেহেমিয়া 3:20

তাহার পরে সব্বয়ের পুত্র বারূক যত্ন করিয়া বঙ্ক হইতে মহাযাজক ইলিয়াশীবের গৃহ-দ্বার পর্য্যন্ত আর এক ভাগ মেরামৎ করিল।

নেহেমিয়া 3:21

তাহার পরে হক্কোসের সন্তান ঊরিয়ের পুত্র মরেমোৎ ইলিয়াশীবের বাটীর দ্বার অবধি ইলিয়াশীবের বাটীর প্রান্ত পর্য্যন্ত আর এক ভাগ মেরামৎ করিল।

নেহেমিয়া 3:32

আর কোণে উঠিবার পথ ও মেষদ্বারের মধ্যে স্বর্ণকারেরা ও বণিকেরা মেরামৎ করিল।

নেহেমিয়া 6:1

পরে সন্‌বল্লট, টোবিয়, আরবীয় গেশম ও আমাদের অন্য সকল শত্রু শুনিতে পাইল যে, আমি প্রাচীর গাঁথিয়াছি, তাহার মধ্যে আর ভগ্ন স্থান নাই; তথাপি তখনও নগর-দ্বার সকলের কবাট স্থাপন করি নাই।

নেহেমিয়া 7:1

প্রাচীর নির্ম্মিত হইলে পর আমি দ্বার সকলের কবাট স্থাপন করিলাম, এবং দ্বারপালকেরা, গায়কেরা ও লেবীয়েরা নিযুক্ত হইল।

নেহেমিয়া 12:10

আর যেশূয়ের পুত্র যোয়াকীম, যোয়াকীমের পুত্র ইলিয়াশীব,

নেহেমিয়া 12:30

আর যাজকেরা ও লেবীয়েরা আপনারা শুচি হইল, এবং তাহারা লোকদিগকে ও দ্বার সকল ও প্রাচীর শুচি করিল।

নেহেমিয়া 12:39

এবং ইফ্রয়িমের দ্বার, পুরাতন দ্বার, মৎস্য-দ্বার, হননেলের দুর্গ ও হম্মেয়ার দুর্গ দিয়া মেষ-দ্বার পর্য্যন্ত গেল, এবং রক্ষীদের দ্বারে দাঁড়াইল।

নেহেমিয়া 13:4

ইহার পূর্ব্বে, আমাদের ঈশ্বরের গৃহের কুঠরী সকলের অধ্যক্ষ ইলিয়াশীব যাজক টোবিয়ের কুটুম্ব হওয়াতে তাহার জন্য এক বৃহৎ কুঠরী প্রস্তুত করিয়াছিল;

নেহেমিয়া 13:28

ইলিয়াশীব মহাযাজকের পুত্র যিহোয়াদার এক পুত্র হোরোণীয় সন্‌বল্লটের জামাতা ছিল, এই জন্য আমি আপনার নিকট হইতে তাহাকে তাড়াইয়া দিলাম।

গীতসংহিতা 30:1

সদাপ্রভু, আমি তোমার প্রশংসা করিব, কেননা তুমি আমাকে উঠাইয়াছ, আমার শত্রুগণকে আমার বিষয়ে আনন্দ করিতে দেও নাই।

হিতোপদেশ 3:6

তোমার সমস্ত পথে তাঁহাকে স্বীকার কর; তাহাতে তিনি তোমার পথ সকল সরল করিবেন।

হিতোপদেশ 3:9

তুমি সদাপ্রভুর সম্মান কর আপনার ধনে, আর তোমার সমস্ত দ্রব্যের অগ্রিমাংশে;

যিরমিয় 31:38

সদাপ্রভু কহেন, দেখ, এমন সময় আসিতেছে, যে সময়ে হননেলের দুর্গ অবধি কোণের দ্বার পর্য্যন্ত নগরটী সদাপ্রভুর উদ্দেশে নির্ম্মিত হইবে;

জখরিয় 14:10

গেবা অবধি যিরূশালেমের দক্ষিণস্থ রিম্মোণ পর্য্যন্ত সমস্ত দেশ রূপান্তর প্রাপ্ত হইয়া অরাবা তলভূমির ন্যায় হইবে, এবং নগরটী উন্নত হইয়া আপন স্থানে বসতিবিশিষ্ট হইবে; বিন্যামীনের দ্বার অবধি প্রথম দ্বারের স্থান পর্য্যন্ত, কোণের দ্বার পর্য্যন্ত, এবং হননেলের দুর্গ অবধি রাজার দ্রাক্ষাযন্ত্র পর্য্যন্ত সেইরূপ হইবে।

যোহন 5:2

যিরূশালেমে মেষ দ্বারের নিকট একটী পুষ্করিণী আছে, ইব্রীয় ভাষায় সেটীর নাম বৈথেস্‌দা, তাহার পাঁচটী চাঁদনি ঘাট।

Interlinear

Choose Theme