পরে সন্বল্লট, টোবিয়, আরবীয় গেশম ও আমাদের অন্য সকল শত্রু শুনিতে পাইল যে, আমি প্রাচীর গাঁথিয়াছি, তাহার মধ্যে আর ভগ্ন স্থান নাই; তথাপি তখনও নগর-দ্বার সকলের কবাট স্থাপন করি নাই।
Cross references
আর হোরোণীয় সন্বল্লট ও অম্মোনীয় দাস টোবিয় যখন সংবাদ পাইল, তখন ইস্রায়েল-সন্তানদের মঙ্গল চেষ্টার জন্য এক জন লোক আসিয়াছে, ইহা বুঝিয়া অতিশয় অসন্তুষ্ট হইল।
কিন্তু হোরোণীয় সন্বল্লট, অম্মোনীয় দাস টোবিয় ও আরবীয় গেশম্ এই কথা শুনিয়া আমাদিগকে বিদ্রূপ ও অবজ্ঞা করিয়া কহিল, তোমরা এ কি কার্য্য করিতে উদ্যত হইলে? তোমরা কি রাজদ্রোহ করিবে?
পরে ইলীয়াশীব মহাযাজক ও তাঁহার ভ্রাতা যাজকগণ উঠিয়া মেষ-দ্বার গাঁথিলেন; তাঁহারা তাহা পবিত্র করিলেন, ও তাহার কবাট স্থাপন করিলেন; আর হম্মেয়া দুর্গ অবধি হননেলের দুর্গ পর্য্যন্ত তাহা পবিত্র করিলেন।
হস্সনায়ার সন্তানগণ মৎস্য-দ্বার গাঁথিল; তাহারা তাহার আড়কাটা তুলিল, এবং তাহার কবাট স্থাপন করিল, আর খিল ও অর্গল দিল।
আর পাসেহের পুত্র যিহোয়াদা ও বসোদিয়ার পুত্র মশুল্লম পুরাতন দ্বার মেরামৎ করিল; তাহারা তাহার আড়কাটা তুলিল, এবং তাহার কবাট স্থাপন করিল, আর খিল ও অর্গল দিল।
সন্বল্লট যখন শুনিতে পাইল যে, আমরা প্রাচীর গাঁথিতেছি, তখন সে কুপিত ও অতিশয় বিরক্ত হইল, আর যিহূদীদিগকে বিদ্রূপ করিল।
—এইরূপে আমরা প্রাচীর গাঁথিলাম, তাহাতে [উচ্চতার] অর্দ্ধ পর্য্যন্ত সমস্ত প্রাচীর সংযোজিত হইল, কারণ কার্য্য করিতে লোকদের মন ছিল।
প্রাচীর নির্ম্মিত হইলে পর আমি দ্বার সকলের কবাট স্থাপন করিলাম, এবং দ্বারপালকেরা, গায়কেরা ও লেবীয়েরা নিযুক্ত হইল।
অতএব তুমি জ্ঞাত হও, বুঝিয়া লও, যিরূশালেমকে পুনঃস্থাপন ও নির্ম্মাণ করিবার আজ্ঞা বাহির হওয়া অবধি অভিষিক্ত ব্যক্তি, নায়ক, পর্য্যন্ত সাত সপ্তাহ আর বাষট্টি সপ্তাহ হইবে, উহা চক ও পরিখাসহ পুনরায় নির্ম্মিত হইবে, সঙ্কটকালেই হইবে।