Home Bibles নেহেমিয়া 13:4 · বাংলা বাইবেল
নেহেমিয়া 13:4 · বাংলা বাইবেল

ইহার পূর্ব্বে, আমাদের ঈশ্বরের গৃহের কুঠরী সকলের অধ্যক্ষ ইলিয়াশীব যাজক টোবিয়ের কুটুম্ব হওয়াতে তাহার জন্য এক বৃহৎ কুঠরী প্রস্তুত করিয়াছিল;

Cross references

নেহেমিয়া 2:10

আর হোরোণীয় সন্‌বল্লট ও অম্মোনীয় দাস টোবিয় যখন সংবাদ পাইল, তখন ইস্রায়েল-সন্তানদের মঙ্গল চেষ্টার জন্য এক জন লোক আসিয়াছে, ইহা বুঝিয়া অতিশয় অসন্তুষ্ট হইল।

নেহেমিয়া 3:1

পরে ইলীয়াশীব মহাযাজক ও তাঁহার ভ্রাতা যাজকগণ উঠিয়া মেষ-দ্বার গাঁথিলেন; তাঁহারা তাহা পবিত্র করিলেন, ও তাহার কবাট স্থাপন করিলেন; আর হম্মেয়া দুর্গ অবধি হননেলের দুর্গ পর্য্যন্ত তাহা পবিত্র করিলেন।

নেহেমিয়া 6:17

আবার ঐ সময়ে যিহূদার প্রধান লোকেরা টোবিয়ের নিকটে অনেক পত্র পাঠাইত, এবং টোবিয়ের পত্রও তাহাদের কাছে আসিত।

নেহেমিয়া 12:10

আর যেশূয়ের পুত্র যোয়াকীম, যোয়াকীমের পুত্র ইলিয়াশীব,

নেহেমিয়া 12:44

আর সেই দিন কেহ কেহ উত্তোলনীয় উপহারের, অগ্রিমাংশের ও দশমাংশের জন্য ভাণ্ডারার্থক কুঠরীতে কুঠরীতে, ব্যবস্থানুসারে যাজকদের ও লেবীয়দের জন্য সমস্ত নগরের ক্ষেত্র হইতে প্রাপ্য অংশ সকল তন্মধ্যে সংগ্রহ করণার্থে নিযুক্ত হইল; কেননা কার্য্যকারী যাজকদের ও লেবীয়দের জন্য যিহূদার আনন্দ জন্মিয়াছিল।

নেহেমিয়া 13:28

ইলিয়াশীব মহাযাজকের পুত্র যিহোয়াদার এক পুত্র হোরোণীয় সন্‌বল্লটের জামাতা ছিল, এই জন্য আমি আপনার নিকট হইতে তাহাকে তাড়াইয়া দিলাম।

Interlinear

Choose Theme