Home Bibles নেহেমিয়া 3:32 · বাংলা বাইবেল
নেহেমিয়া 3:32 · বাংলা বাইবেল

আর কোণে উঠিবার পথ ও মেষদ্বারের মধ্যে স্বর্ণকারেরা ও বণিকেরা মেরামৎ করিল।

Cross references

নেহেমিয়া 3:1

পরে ইলীয়াশীব মহাযাজক ও তাঁহার ভ্রাতা যাজকগণ উঠিয়া মেষ-দ্বার গাঁথিলেন; তাঁহারা তাহা পবিত্র করিলেন, ও তাহার কবাট স্থাপন করিলেন; আর হম্মেয়া দুর্গ অবধি হননেলের দুর্গ পর্য্যন্ত তাহা পবিত্র করিলেন।

নেহেমিয়া 3:8

তাহার নিকটে স্বর্ণকারদের মধ্যে হর্হয়ের পুত্র উষীয়েল মেরামৎ করিল। আর তাহার নিকটে হনানিয় নামে এক জন গন্ধবণিক মেরামৎ করিল, তাহারা প্রশস্ত প্রাচীর পর্য্যন্ত যিরূশালেম দৃঢ় করিল।

নেহেমিয়া 3:31

তাহার পরে মল্কিয় নামে স্বর্ণকারদের এক জন নথীনীয়দের ও বণিকদের বাড়ী পর্য্যন্ত, এবং কোণে উঠিবার পথ পর্য্যন্ত হম্মিপ্‌কদ দ্বারের সম্মুখে মেরামৎ করিল।

নেহেমিয়া 12:39

এবং ইফ্রয়িমের দ্বার, পুরাতন দ্বার, মৎস্য-দ্বার, হননেলের দুর্গ ও হম্মেয়ার দুর্গ দিয়া মেষ-দ্বার পর্য্যন্ত গেল, এবং রক্ষীদের দ্বারে দাঁড়াইল।

যোহন 5:2

যিরূশালেমে মেষ দ্বারের নিকট একটী পুষ্করিণী আছে, ইব্রীয় ভাষায় সেটীর নাম বৈথেস্‌দা, তাহার পাঁচটী চাঁদনি ঘাট।

Interlinear

Choose Theme