Home Bibles যিহোশূয় 8:2 · বাংলা বাইবেল
যিহোশূয় 8:2 · বাংলা বাইবেল

তুমি যিরীহোর ও তথাকার রাজার প্রতি যেরূপ করিলে, অয়ের ও তথাকার রাজার প্রতিও তদ্রূপ করিবে, কিন্তু তাহার লুটদ্রব্য ও পশু তোমরা আপনাদের জন্য লইবে। তুমি নগরের বিরুদ্ধে পশ্চাৎ দিকে আপনার এক দল সৈন্য গোপনে রাখ।

Cross references

দ্বিতীয় বিবরণ 2:35

কেবল পশুগণকে ও যে যে নগর হস্তগত করিয়াছিলাম, তাহার লুটিত বস্তু সকল আমরা আপনাদের জন্য গ্রহণ করিলাম।

দ্বিতীয় বিবরণ 3:2

তখন সদাপ্রভু আমাকে কহিলেন, তুমি উহাকে ভয় করিও না, কেননা আমি উহাকে, উহার সমস্ত প্রজাকে ও উহার দেশ তোমার হস্তে সমর্পণ করিলাম; তুমি যেমন হিষ্‌বোন-নিবাসী ইমোরীয়দের রাজা সীহোনের প্রতি করিয়াছ, তেমনি উহার প্রতিও করিবে।

দ্বিতীয় বিবরণ 20:14

কিন্তু স্ত্রীলোক, বালক-বালিকা ও পশুগণ প্রভৃতি নগরের সর্ব্বস্ব, সমস্ত লুটদ্রব্য আপনার জন্য লুটস্বরূপে গ্রহণ করিবে, আর তোমার ঈশ্বর সদাপ্রভুর দত্ত শত্রুদের লুট ভোগ করিবে।

যিহোশূয় 6:21

আর তাহারা খড়গধারে নগরের স্ত্রী পুরুষ আবাল বৃদ্ধ এবং গো, মেষ ও গর্দ্দভ সকলই নিঃশেষে বিনষ্ট করিল।

যিহোশূয় 8:7

আর তোমরা গুপ্ত স্থান হইতে উঠিয়া নগর অধিকার করিবে; কেননা তোমাদের ঈশ্বর সদাপ্রভু তাহা তোমাদের হস্তে সমর্পণ করিবেন।

যিহোশূয় 8:9

এইরূপে যিহোশূয় তাহাদিগকে প্রেরণ করিলেন; আর তাহারা গিয়া অয়ের পশ্চিমে বৈথেলের ও অয়ের মধ্যস্থানে লুকাইয়া থাকিল; কিন্তু যিহোশূয় লোকদের মধ্যে সেই রাত্রি যাপন করিলেন।

যিহোশূয় 8:12

আর তিনি অনুমান পাঁচ সহস্র লোক লইয়া নগরের পশ্চিমদিকে বৈথেলের ও অয়ের মধ্যস্থানে লুকাইয়া রাখিলেন।

যিহোশূয় 8:14

পরে যখন অয়ের রাজা তাহা দেখিলেন, তখন নগরস্থ লোকেরা, রাজা ও তাঁহার সকল লোক, সত্বর প্রত্যূষে উঠিয়া ইস্রায়েলের সহিত যুদ্ধ করিতে বাহির হইয়া নিরূপিত স্থানে অরাবা তলভূমির সম্মুখে গেলেন; কিন্তু তাঁহার বিরুদ্ধে এক দল সৈন্য নগরের পশ্চাতে লুকাইয়া আছে, ইহা তিনি জানিতেন না।

যিহোশূয় 8:19

তিনি হস্ত বিস্তার করিবামাত্র গোপনে স্থিত সৈন্যদল অমনি স্বস্থান হইতে উঠিয়া বেগে গমন করিল, ও নগরে প্রবেশ করিয়া তাহা হস্তগত করিল, এবং শীঘ্র করিয়া নগরে আগুন লাগাইয়া দিল।

যিহোশূয় 8:24

এইরূপে ইস্রায়েল তাহাদের সকলকে ক্ষেত্রে, অর্থাৎ যে প্রান্তরে অয়নিবাসিগণ তাহাদের পশ্চাতে ধাবমান হইয়াছিল, সেখানে তাহাদিগকে সম্পূর্ণরূপে সংহার করিল; তাহারা সকলে নিঃশেষে খড়গধারে পতিত হইল, পরে সমস্ত ইস্রায়েল ফিরিয়া অয়ে আসিয়া খড়গধারে তথাকার লোকদিগকেও আঘাত করিল।

যিহোশূয় 8:27

যিহোশূয়ের প্রতি সদাপ্রভুর আদিষ্ট বাক্যানুসারে ইস্রায়েল কেবল ঐ নগরের পশু ও লুটদ্রব্য সকল আপনাদের জন্য গ্রহণ করিল।

যিহোশূয় 9:3

কিন্তু যিরীহোর প্রতি ও অয়ের প্রতি যিহোশূয় যাহা করিয়াছিলেন, তাহা যখন গিবিয়োন-নিবাসীরা শুনিল,

যিহোশূয় 10:1

যিরূশালেমের রাজা অদোনী-ষেদক যখন শুনিলেন, যিহোশূয় অয় হস্তগত করিয়া নিঃশেষে বিনষ্ট করিয়াছেন, যিরীহো ও তথাকার রাজার প্রতি যেমন করিয়াছিলেন, অয়ের ও তথাকার রাজার প্রতিও তদ্রূপ করিয়াছেন, এবং গিবিয়োন-নিবাসীরা ইস্রায়েলের সহিত সন্ধি করিয়া তাহাদের মধ্যবর্ত্তী হইয়াছে;

যিহোশূয় 10:28

আর সেই দিবসে যিহোশূয় মক্কেদা হস্তগত করিলেন, এবং মক্কেদা ও তথাকার রাজাকে খড়গধারে আঘাত করিলেন; তথাকার সমস্ত প্রাণীকে নিঃশেষে বিনষ্ট করিলেন, কাহাকেও অবশিষ্ট রাখিলেন না; যেমন যিরীহোর রাজার প্রতি করিয়াছিলেন, মক্কেদার রাজার প্রতিও তদ্রূপ করিলেন।

যিহোশূয় 11:14

আর ইস্রায়েল-সন্তানগণ সেই সকল নগরের সমস্ত দ্রব্য ও পশুগণকে আপনাদের নিমিত্ত লুট করিয়া লইল, কিন্তু প্রত্যেক মনুষ্যকে খড়গধারে আঘাত করিয়া সংহার করিল; তাহাদের মধ্যে শ্বাসবিশিষ্ট কাহাকেও অবশিষ্ট রাখিল না।

বিচারকগণ 20:29

পরে ইস্রায়েল গিবিয়ার চারিদিকে ঘাঁটি বসাইল।

২ ইতিহাস 13:13

পরে যারবিয়াম পশ্চাদ্দিকে তাহাদের আক্রমণার্থে গোপনে এক দল সৈন্য প্রেরণ করিলেন; তাহাতে তাঁহার লোকেরা যিহূদার সম্মুখে ও সেই গুপ্ত দল পশ্চাতে ছিল।

২ ইতিহাস 20:22

যখন তাহারা আনন্দগান ও প্রশংসা করিতে আরম্ভ করিল, তখন সদাপ্রভু যিহূদার বিরুদ্ধে আগত অম্মোনের ও মোয়াবের সন্তানগণের ও সেয়ীর পর্ব্বতীয় লোকদের বিরুদ্ধে লুক্কায়িত সৈন্যদিগকে নিযুক্ত করিলেন; তাহাতে তাহারা পরাহত হইল।

ইয়োব 27:16

সে যদিও ধূলির ন্যায় রৌপ্য সঞ্চয় করে, যদিও কর্দ্দমের ন্যায় পরিচ্ছদ প্রস্তুত করে,

গীতসংহিতা 39:6

সত্য, মনুষ্য ছায়ার ন্যায় গমনাগমন করে, সত্য, তাহারা অসারের জন্য ব্যতিব্যস্ত; সে ধনরাশি সঞ্চয় করে, কিন্তু কে তাহা সংগ্রহ করিবে, জানে না।

হিতোপদেশ 13:22

সৎ লোক পুত্রদের পুত্রগণের জন্য অধিকার রাখিয়া যায়; কিন্তু পাপীর ধন ধার্ম্মিকের নিমিত্ত সঞ্চিত হয়।

হিতোপদেশ 28:20

বিশ্বস্ত লোক অনেক আশীর্ব্বাদ পাইবে; কিন্তু যে ধনবান হইবার জন্য তাড়াতাড়ি করে, সে অদণ্ডিত থাকিবে না।

যিরমিয় 17:11

প্রসব না করিলেও যেমন তিত্তির পক্ষী শাবকদিগকে সংগ্রহ করে, তেমনি সেই ব্যক্তি যে অন্যায়ে ধন সঞ্চয় করে, সেই ধন অর্দ্ধ বয়সে তাহাকে ছাড়িয়া যাইবে, এবং শেষকালে সে মূঢ় হইয়া পড়িবে।

যিরমিয় 51:12

তোমরা বাবিলের প্রাচীরের বিরুদ্ধে পতাকা স্থাপন কর, রক্ষকগণকে সাহস দেও, প্রহরিগণকে নিযুক্ত কর, গোপনস্থানে সৈন্য রাখ; কেননা সদাপ্রভু বাবিল-নিবাসীদের বিষয়ে যাহা বলিয়াছেন, তাহা সঙ্কল্প করিয়াছেন, সিদ্ধও করিয়াছেন।

লূক 12:20

কিন্তু ঈশ্বর তাহাকে কহিলেন, হে নির্ব্বোধ, অদ্য রাত্রিতেই তোমার প্রাণ তোমা হইতে দাবি করিয়া লওয়া যাইবে, তবে তুমি এই যে আয়োজন করিলে, এ সকল কাহার হইবে?

Interlinear

Choose Theme