Home Bibles যিহোশূয় 8:9 · বাংলা বাইবেল
যিহোশূয় 8:9 · বাংলা বাইবেল

এইরূপে যিহোশূয় তাহাদিগকে প্রেরণ করিলেন; আর তাহারা গিয়া অয়ের পশ্চিমে বৈথেলের ও অয়ের মধ্যস্থানে লুকাইয়া থাকিল; কিন্তু যিহোশূয় লোকদের মধ্যে সেই রাত্রি যাপন করিলেন।

Cross references

আদিপুস্তক 12:8

পরে তিনি ঐ স্থান ত্যাগ করিয়া পর্ব্বতে গিয়া বৈথেলের পূর্ব্বদিকে আপনার তাম্বু স্থাপন করিলেন; তাহার পশ্চিমে বৈথেল ও পূর্ব্বদিকে অয় ছিল; তিনি সে স্থানে সদাপ্রভুর উদ্দেশে এক যজ্ঞবেদি নির্ম্মাণ করিলেন, ও সদাপ্রভুর নামে ডাকিলেন।

আদিপুস্তক 32:21

অতএব তাঁহার অগ্রে উপঢৌকন দ্রব্য পার হইয়া গেল, কিন্তু আপনি সেই রাত্রিতে দলের মধ্যে থাকিলেন।

যিহোশূয় 7:2

আর যিহোশূয় যিরীহো হইতে বৈথেলের পূর্ব্বদিক্‌স্থিত বৈৎ-আবনের পার্শ্বস্থ অয়ে লোক প্রেরণ করিলেন, তাহাদিগকে কহিলেন, তোমরা উঠিয়া গিয়া দেশ নিরীক্ষণ কর। তাহাতে তাহারা গিয়া অয় নিরীক্ষণ করিল।

যিহোশূয় 8:12

আর তিনি অনুমান পাঁচ সহস্র লোক লইয়া নগরের পশ্চিমদিকে বৈথেলের ও অয়ের মধ্যস্থানে লুকাইয়া রাখিলেন।

এজরা 2:28

বৈথেলের ও অয়ের লোক দুই শত তেইশ জন।

নেহেমিয়া 7:32

বৈথেলের ও অয়ের লোক এক শত তেইশ জন।

Interlinear

Choose Theme