Home Bibles যিহোশূয় 8:3 · বাংলা বাইবেল
যিহোশূয় 8:3 · বাংলা বাইবেল

তখন যিহোশূয় ও সমস্ত যোদ্ধা উঠিয়া অয়ের বিরুদ্ধে যাত্রা করিলেন; যিহোশূয় তিন সহস্র বলবান বীর মনোনীত করিলেন, এবং তাহাদিগকে রাত্রিতে পাঠাইয়া দিলেন।

Cross references

যাত্রাপুস্তক 17:9

তাহাতে মোশি যিহোশূয়কে কহিলেন, তুমি আমাদের জন্য লোক মনোনীত করিয়া লও, যাও, অমালেকের সহিত যুদ্ধ কর; কল্য আমি ঈশ্বরের যষ্টি হস্তে লইয়া পর্ব্বতের শিখরে দাঁড়াইব।

যিহোশূয় 10:7

তখন যিহোশূয় সমস্ত যোদ্ধা ও সমস্ত বলবান বীর সঙ্গে লইয়া গিল্‌গল হইতে যাত্রা করিলেন।

বিচারকগণ 9:32

অতএব আপনি ও আপনার সঙ্গে যে সকল লোক আছে, আপনারা রাত্রিতে উঠিয়া ক্ষেত্রে লুকাইয়া থাকুন।

মথি 24:39

এবং বুঝিতে পারিল না, যাবৎ না বন্যা আসিয়া সকলকে ভাসাইয়া লইয়া গেল; তদ্রূপ মনুষ্যপুত্রের আগমন হইবে।

মথি 24:50

তবে যে দিন সে অপেক্ষা না করিবে, এবং যে দণ্ড সে না জানিবে, সেই দিন সেই দণ্ডে সেই দাসের প্রভু আসিবেন;

মথি 25:6

পরে মধ্য রাত্রে এই উচ্চরব হইল, দেখ, বর! তাঁহার সহিত সাক্ষাৎ করিতে বাহির হও।

১ থিষলনীকীয় 5:2

কারণ তোমরা আপনারা বিলক্ষণ জান, রাত্রিকালে যেমন চোর, তেমনি প্রভুর দিন আসিতেছে।

২ পিতর 3:10

কিন্তু প্রভুর দিন চোরের ন্যায় আসিবে; তখন আকাশমণ্ডল হূহূ শব্দ করিয়া উড়িয়া যাইবে, এবং মূলবস্তু সকল পুড়িয়া গিয়া বিলীন হইবে, এবং পৃথিবী ও তাহার মধ্যবর্ত্তী কার্য্য সকল পুড়িয়া যাইবে।

Interlinear

Choose Theme