Home Bibles যিহোশূয় 21:39 · বাংলা বাইবেল
যিহোশূয় 21:39 · বাংলা বাইবেল

এবং পরিসরের সহিত মহনয়িম, পরিসরের সহিত হিষ্‌বোণ ও পরিসরের সহিত যাসের, সাকল্যে এই চারিটী নগর দিল।

Cross references

গণনা 21:26

কেননা হিষ্‌বোন ইমোরীয়দের রাজা সীহোনের নগর ছিল; তিনি মোয়াবের পূর্ব্ববর্ত্তী রাজার প্রতিকূলে যুদ্ধ করিয়া তাহার হস্ত হইতে অর্ণোন পর্য্যন্ত তাহার সমস্ত দেশ লইয়াছিলেন।

গণনা 32:1

রূবেণ-সন্তানগণের ও গাদ-সন্তানগণের অতি বিস্তর পশুধন ছিল; তাহারা যাসের দেশ ও গিলিয়দ দেশ নিরীক্ষণ করিল, আর দেখ, সে স্থান পশুপালনের স্থান।

গণনা 32:3

দীবোন, যাসের, নিম্রা, হিষ্‌বোন, ইলিয়ালী, সেবাম, নবো ও বিয়োন,

গণনা 32:35

অটারোৎ ও অরোয়ের, এবং অট্‌রোৎ-শোফন,

গণনা 32:37

আর রূবেণ-সন্তানগণ হিষ্‌বোন,

যিহোশূয় 13:17

হিষ্‌বোন ও সমভূমিস্থ তাহার সমস্ত নগর, দীবোন,

যিহোশূয় 13:21

এবং সমভূমিস্থ সমস্ত নগর ও হিষ্‌বোনে রাজত্বকারী ইমোরীয়দের সীহোন রাজার সমুদয় রাজ্য; মোশি তাঁহাকে এবং মিদিয়নের অধ্যক্ষগণকে, অর্থাৎ সেই দেশনিবাসী ইবি, রেকম, সুর, হূর ও রেবা নামে সীহোনের রাজন্যদিগকে আঘাত করিয়াছিলেন।

১ ইতিহাস 6:81

পরিসরের সহিত হিষ্‌বোণ ও পরিসরের সহিত যাসের দত্ত হইল।

১ ইতিহাস 26:31

হিব্রোণীয়দের পিতৃকুলানুযায়ী বংশাবলিতে যিরিয় হিব্রোণীয়দের মধ্যে প্রধান ছিল; দায়ূদের রাজত্বের চল্লিশ বৎসরে অনুসন্ধান করা গেলে তাহাদের মধ্যে গিলিয়দস্থ যাসেরে অনেক বলবান বীর পাওয়া গেল।

যিশাইয় 16:8

কারণ হিশ্‌বোনের ক্ষেত্র সকল ও সিব্‌মার দ্রাক্ষালতা ম্লান হইল; জাতিগণের অধ্যক্ষগণ কর্ত্তৃক তাহার চারা সকল পদাহত হইল; সেগুলি যাসের পর্য্যন্ত পৌঁছিত, ও প্রান্তরে যাইত, তাহার শাখা সকল চারিদিকে বিস্তৃত হইয়াছিল, সে সকল সমুদ্র পার হইয়াছিল।

যিরমিয় 48:32

হে সিব্‌মার দ্রাক্ষালতে, আমি যাসেরের রোদন অপেক্ষা তোমার বিষয়ে অধিক রোদন করিব; তোমার শাখা সকল সমুদ্রপারে যাইত, তাহা যাসের সমুদ্র পর্য্যন্ত বিস্তারিত হইত; তোমার গ্রীষ্মের ফলের উপরে ও দ্রাক্ষাফলের উপরে লুটকারী আসিয়া পড়িয়াছে।

Interlinear

Choose Theme