হিব্রোণীয়দের পিতৃকুলানুযায়ী বংশাবলিতে যিরিয় হিব্রোণীয়দের মধ্যে প্রধান ছিল; দায়ূদের রাজত্বের চল্লিশ বৎসরে অনুসন্ধান করা গেলে তাহাদের মধ্যে গিলিয়দস্থ যাসেরে অনেক বলবান বীর পাওয়া গেল।
Cross references
এবং পরিসরের সহিত মহনয়িম, পরিসরের সহিত হিষ্বোণ ও পরিসরের সহিত যাসের, সাকল্যে এই চারিটী নগর দিল।
দায়ূদ ইস্রায়েলের উপরে চল্লিশ বৎসর রাজত্ব করেন; তিনি হিব্রোণে সাত বৎসর রাজত্ব করেন ও যিরূশালেমে তেত্রিশ বৎসর রাজত্ব করেন।
পরিসরের সহিত হিষ্বোণ ও পরিসরের সহিত যাসের দত্ত হইল।
হিব্রোণের পুত্রদের মধ্যে প্রধান যিরিয়, দ্বিতীয় অমরিয়, তৃতীয় যহসীয়েল, চতুর্থ যিকমিয়ার।
তিনি চল্লিশ বৎসর কাল ইস্রায়েলের উপরে রাজত্ব করিলেন; সাত বৎসর হিব্রোণে, ও তেত্রিশ বৎসর যিরূশালেমে রাজত্ব করেন।
এইজন্য সিব্মার দ্রাক্ষালতার নিমিত্ত যাসেরের রোদনকালে আমি রোদন করিব; হে হিশ্বোন, হে ইলিয়ালী, আমি নেত্রজলে তোমাকে সিক্ত করিব; কেননা তোমার গ্রীষ্মের ফল ও তোমার শস্যের উপরে রণনাদ হইল।