Home Bibles যিহোশূয় 13:21 · বাংলা বাইবেল
যিহোশূয় 13:21 · বাংলা বাইবেল

এবং সমভূমিস্থ সমস্ত নগর ও হিষ্‌বোনে রাজত্বকারী ইমোরীয়দের সীহোন রাজার সমুদয় রাজ্য; মোশি তাঁহাকে এবং মিদিয়নের অধ্যক্ষগণকে, অর্থাৎ সেই দেশনিবাসী ইবি, রেকম, সুর, হূর ও রেবা নামে সীহোনের রাজন্যদিগকে আঘাত করিয়াছিলেন।

Cross references

গণনা 21:24

তাহাতে ইস্রায়েল খড়গধারে তাহাকে আঘাত করিয়া অর্ণোন অবধি যব্বোক পর্য্যন্ত অর্থাৎ অম্মোন-সন্তানদের নিকট পর্য্যন্ত তাহার দেশ অধিকার করিল; কারণ অম্মোন-সন্তানদের সীমা দৃঢ় ছিল।

গণনা 25:15

আর ঐ হতা মিদিয়নীয়া স্ত্রীর নাম কস্‌বী, সে সূরের কন্যা; ঐ সূর মিদিয়নের মধ্যে এক পিতৃকুলস্থ লোকদিগের অধ্যক্ষ ছিল।

গণনা 31:8

আর তাহারা মিদিয়নের রাজগণকে তাহাদের অন্য নিহত লোকদের সহিত বধ করিল; ইবি, রেকম, সূর, হূর ও রেবা, মিদিয়নের এই পাঁচ রাজাকে বধ করিল; বিয়োরের পুত্র বিলিয়মকেও খড়গ দ্বারা বধ করিল।

দ্বিতীয় বিবরণ 2:30

কিন্তু হিষ্‌বোনের রাজা সীহোন তাঁহার নিকট দিয়া যাইবার অনুমতি আমাদিগকে দেন নাই, কেননা তোমার ঈশ্বর সদাপ্রভু তাঁহার মন কঠিন করিলেন ও তাঁহার হৃদয় শক্ত করিলেন, যেন তোমার হস্তে তাঁহাকে সমর্পণ করেন, যেমন অদ্য পর্য্যন্ত রহিয়াছে।

দ্বিতীয় বিবরণ 3:10

আমরা সমভূমির সমস্ত নগর, সল্‌খা ও ইদ্রিয়ী পর্য্যন্ত সমস্ত গিলিয়দ এবং সমস্ত বাশন, বাশনস্থিত ওগ-রাজ্যের নগরসমূহ হস্তগত করিলাম।

Interlinear

Choose Theme