Home Bibles যিহোশূয় 14:4 · বাংলা বাইবেল
যিহোশূয় 14:4 · বাংলা বাইবেল

কেননা যোষেফ-সন্তানগণ দুই বংশ হইল, মনঃশি ও ইফ্রয়িম; আর লেবীয়দিগকে দেশে কোন অংশ দেওয়া গেল না, কেবল বাস করিবার জন্য কতকগুলি নগর, এবং তাহাদের পশুপালের ও তাহাদের সম্পত্তির জন্য সেই সকল নগরের পরিসরভূমি দেওয়া গেল।

Cross references

আদিপুস্তক 41:51

আর যোষেফ তাহাদের জ্যেষ্ঠের নাম মনঃশি [বিস্মৃতিজনক] রাখিলেন, কেননা তিনি কহিলেন, ঈশ্বর আমার সমস্ত ক্লেশের ও আমার সমস্ত পিতৃকুলের বিস্মৃতি জন্মাইয়াছেন।

আদিপুস্তক 41:52

পরে দ্বিতীয় পুত্রের নাম ইফ্রয়িম [ফলবান্] রাখিলেন, কেননা তিনি কহিলেন, আমার দুঃখভোগের দেশে ঈশ্বর আমাকে ফলবান্ করিয়াছেন।

আদিপুস্তক 48:5

আর মিসরে তোমার কাছে আমার আসিবার পূর্ব্বে তোমার যে দুই পুত্র মিসর দেশে জন্মিয়াছে, তাহারা আমারই; রূবেণ ও শিমিয়োনের ন্যায় ইফ্রয়িম ও মনঃশিও আমারই হইবে।

আদিপুস্তক 48:6

কিন্তু তুমি ইহাদের পরে যাহাদের জন্ম দিয়াছ, তোমার সেই সন্তানেরা তোমারই হইবে, এবং এই দুই ভ্রাতার নামে ইহাদেরই অধিকারে আখ্যাত হইবে।

গণনা 35:2

তুমি ইস্রায়েল-সন্তানগণকে আজ্ঞা কর, যেন তাহারা আপন আপন অধিকৃত অংশ হইতে বাস করিবার জন্য কতকগুলি নগর লেবীয়দিগকে দেয়; তোমরা সেই সকল নগরের সহিত চারিদিকের পরিসরভূমিও লেবীয়দিগকে দিবে।

যিহোশূয় 16:4

এইরূপে যোষেফ-সন্তান মনঃশি ও ইফ্রয়িম আপন আপন অধিকার গ্রহণ করিল।

যিহোশূয় 21:2

ও কনান দেশের শীলোতে তাঁহাদিগকে কহিলেন, আমাদের বাসার্থ নগর ও পশুগণের জন্য পরিসরভূমি দিবার আজ্ঞা সদাপ্রভু মোশি দ্বারা দিয়াছিলেন।

১ ইতিহাস 5:1

ইস্রায়েলের জ্যেষ্ঠ পুত্র রূবেণের সন্তান—রূবেণ জ্যেষ্ঠ ছিলেন বটে, কিন্তু তিনি আপন পিতার শয্যা অশুচি করিয়াছিলেন, এই জন্য তাঁহার জ্যেষ্ঠাধিকার ইস্রায়েলের পুত্র যোষেফের সন্তানদিগকে দেওয়া গেল, আর বংশাবলি জ্যেষ্ঠাধিকার অনুসারে উল্লেখ করা হয় না।

১ ইতিহাস 6:54

আর তাঁহাদের সীমার মধ্যে শিবির সন্নিবেশানুসারে এই সকল তাঁহাদের বাসস্থান; কহাতীয় গোষ্ঠীভুক্ত হারোণ-সন্তানগণের অধিকার এই, বাস্তবিক তাঁহাদের জন্য [প্রথম] গুঁলিবাট হইল।

Interlinear

Choose Theme