Home Bibles ১ ইতিহাস 5:1 · বাংলা বাইবেল
১ ইতিহাস 5:1 · বাংলা বাইবেল

ইস্রায়েলের জ্যেষ্ঠ পুত্র রূবেণের সন্তান—রূবেণ জ্যেষ্ঠ ছিলেন বটে, কিন্তু তিনি আপন পিতার শয্যা অশুচি করিয়াছিলেন, এই জন্য তাঁহার জ্যেষ্ঠাধিকার ইস্রায়েলের পুত্র যোষেফের সন্তানদিগকে দেওয়া গেল, আর বংশাবলি জ্যেষ্ঠাধিকার অনুসারে উল্লেখ করা হয় না।

Cross references

আদিপুস্তক 25:23

তখন সদাপ্রভু তাঁহাকে কহিলেন, তোমার জঠরে দুই জাতি আছে, ও তোমার উদর হইতে দুই বংশ বিভিন্ন হইবে; এক বংশ অন্য বংশ অপেক্ষা বলবান্ হইবে, ও জ্যেষ্ঠ কনিষ্ঠের দাস হইবে।

আদিপুস্তক 29:32

আর লেয়া গর্ভবতী হইয়া পুত্র প্রসব করিলেন, ও তাহার নাম রূবেণ [পুত্রকে দেখ] রাখিলেন; কেননা তিনি কহিলেন, সদাপ্রভু আমার দুঃখ দেখিয়াছেন; এখন আমার স্বামী আমাকে ভাল বাসিবেন।

আদিপুস্তক 35:22

সেই দেশে ইস্রায়েলের অবস্থিতি কালে রূবেণ গিয়া আপন পিতার বিল্‌হা নাম্নী উপপত্নীর সহিত শয়ন করিল, এবং ইস্রায়েল তাহা শুনিতে পাইলেন।

আদিপুস্তক 46:8

ইস্রায়েল-সন্তানগণ, যাকোব ও তাঁহার সন্তানগণ, যাঁহারা মিসরে গেলেন, তাঁহাদের নাম। যাকোবের জ্যেষ্ঠ পুত্র রূবেণ।

আদিপুস্তক 48:15

পরে তিনি যোষেফকে আশীর্ব্বাদ করিয়া কহিলেন, সেই ঈশ্বর, যাঁহার সাক্ষাতে আমার পিতৃপুরুষ অব্রাহাম ও ইস্‌হাক গমনাগমন করিতেন—সেই ঈশ্বর, যিনি প্রথমাবধি অদ্য পর্য্যন্ত আমার পালক হইয়া আসিতেছেন—সেই দূত,

আদিপুস্তক 49:3

রূবেণ, তুমি আমার প্রথমজাত, আমার বল ও আমার শক্তির প্রথম ফল, মহিমার প্রাধান্য ও পরাক্রমের প্রাধান্য।

যাত্রাপুস্তক 6:14

এই সকল লোক আপন আপন পিতৃকুলের পতি। ইস্রায়েলের জ্যেষ্ঠ পুত্র রূবেণের সন্তান হনোক, পল্লু, হিষ্রোণ ও কর্ম্মি; ইহারা রূবেণের গোষ্ঠী।

লেবীয় 18:8

তোমার পিতৃভার্য্যার আবরণীয় অনাবৃত করিও না।

লেবীয় 20:11

আর যে ব্যক্তি আপন পিতৃভার্য্যার সহিত শয়ন করে, সে আপন পিতার আবরণীয় অনাবৃত করে; তাহাদের দুই জনেরই প্রাণদণ্ড অবশ্য হইবে, তাহাদের রক্ত তাহাদের উপরে বর্ত্তিবে।

গণনা 1:5

আর যে ব্যক্তিরা তোমাদের সহকারী হইবে, তাহাদের এই এই নাম। রূবেণের পক্ষে শদেয়ূরের পুত্র ইলীষূর।

গণনা 16:1

লেবির সন্তান কহাৎ, তাঁহার সন্তান যিষ্‌হর, সেই যিষ্‌হরের সন্তান যে কোরহ, সে এবং রূবেণ-সন্তানগণের মধ্যে ইলীয়াবের পুত্র দাথন ও অবীরাম, এবং পেলতের পুত্র ওন দল বাঁধিল;

গণনা 26:5

রূবেণ ইস্রায়েলের প্রথমজাত। রূবেণের সন্তানগণ; হনোক হইতে হনোকীয় গোষ্ঠী; পল্লু হইতে পল্লুয়ীয় গোষ্ঠী;

দ্বিতীয় বিবরণ 21:17

কিন্তু সে অপ্রিয়ার পুত্রকে জ্যৈষ্ঠরূপে স্বীকার করিয়া আপন সর্ব্বস্বের দুই অংশ তাহাকে দিবে; কারণ সে তাহার শক্তির প্রথম ফল, জ্যৈষ্ঠাধিকার তাহারই।

দ্বিতীয় বিবরণ 27:20

যে কেহ পিতৃভার্য্যার সহিত শয়ন করে, আপন পিতার আবরণীয় আনাবৃত করাতে সে শাপগ্রস্ত। তখন সমস্ত লোক বলিবে, আমেন।

দ্বিতীয় বিবরণ 33:17

তাহার প্রথমজাত বৃষভ শোভাযুক্ত, তাহার শৃঙ্গযুগল গবয়ের শৃঙ্গ; তদ্দ্বারা সে পৃথিবীর প্রান্ত পর্য্যন্ত সমস্ত জাতিকে গুতাইবে; সেই শৃঙ্গযুগল ইফ্রয়িমের অযুত অযুত লোক, মনঃশির সহস্র সহস্র লোক।

যিহোশূয় 14:6

আর যিহূদা-সন্তানগণ গিল্‌গলে যিহোশূয়ের নিকটে আসিল; আর কনিসীয় যিফুন্নির পুত্র কালেব তাঁহাকে কহিলেন, সদাপ্রভু আমার ও তোমার বিষয়ে কাদেশ-বর্ণেয়ে ঈশ্বরের লোক মোশিকে যে কথা বলিয়াছিলেন, তাহা তুমি জ্ঞাত আছ।

১ শমূয়েল 16:6

পরে তাঁহারা আসিলে তিনি ইলীয়াবের প্রতি দৃষ্টি করিয়া মনে মনে কহিলেন, অবশ্য সদাপ্রভুর অভিষিক্ত ব্যক্তি তাঁহার সম্মুখে।

১ ইতিহাস 2:1

ইস্রায়েলের পুত্রগণ এই; রূবেণ, শিমিয়োন লেবি ও যিহূদা, ইষাখর ও সবূলূন, দান,

১ ইতিহাস 26:10

আর মরারি-বংশজাত হোষার পুত্রগণের মধ্যে শিম্রি প্রধান ছিল; সে জ্যেষ্ঠ ছিল না, কিন্তু তাহার পিতা তাহাকে প্রধান করিয়াছিল;

১ করিন্থীয় 5:1

বাস্তবিক শুনা যাইতেছে যে তোমাদের মধ্যে ব্যভিচার আছে, আর এমন ব্যভিচার, যাহা পরজাতীয়দের মধ্যেও নাই, এমন কি, তোমাদের মধ্যে এক জন আপন পিতার ভার্য্যাকে রাখিয়াছে।

কলসীয় 1:15

ইনিই অদৃশ্য ঈশ্বরের প্রতিমূর্ত্তি,

Interlinear

Choose Theme