Home Bibles ১ ইতিহাস 6:54 · বাংলা বাইবেল
১ ইতিহাস 6:54 · বাংলা বাইবেল

আর তাঁহাদের সীমার মধ্যে শিবির সন্নিবেশানুসারে এই সকল তাঁহাদের বাসস্থান; কহাতীয় গোষ্ঠীভুক্ত হারোণ-সন্তানগণের অধিকার এই, বাস্তবিক তাঁহাদের জন্য [প্রথম] গুঁলিবাট হইল।

Cross references

আদিপুস্তক 25:16

এই সকল ইশ্মায়েলের সন্তান; এবং তাঁহাদের গ্রাম ও তাম্বুপল্লী অনুসারে তাঁহাদের এই এই নাম; তাঁহারা আপন আপন জাতি অনুসারে দ্বাদশ জন অধ্যক্ষ ছিলেন।

গণনা 31:10

আর তাহাদের সমস্ত নিবাস-নগর ও সমস্ত ছাউনী পোড়াইয়া দিল।

গণনা 35:1

পরে সদাপ্রভু মোয়াবের তলভূমিতে যিরীহোর নিকটস্থ যর্দ্দনের নিকটে মোশিকে কহিলেন,

গণনা 35:7

সর্ব্বশুদ্ধ আটচল্লিশ নগর ও সেইগুলির পরিসরভূমি লেবীয়দিগকে দিবে।

যিহোশূয় 21:3

তাহাতে সদাপ্রভুর আজ্ঞানুসারে ইস্রায়েল-সন্তানগণ আপন আপন অধিকার হইতে লেবীয়দিগকে এই এই নগর ও সেগুলির পরিসরভূমি দিল।

যিহোশূয় 21:10

লেবির সন্তান কহাতীয় গোষ্ঠীদের মধ্যবর্ত্তী হারোণ-সন্তানদের সে সকল হইল; কেননা তাহাদের নামে প্রথম গুলি উঠিল।

Interlinear

Choose Theme