Home Bibles ইয়োব 33:21 · বাংলা বাইবেল
ইয়োব 33:21 · বাংলা বাইবেল

তাহার মাংস ক্ষয় পাইয়া অদৃশ্য হয়, তাহার অদৃশ্য অস্থি সকল বাহির হইয়া পড়ে।

Cross references

ইয়োব 7:5

কীট ও মাটীর ঢেলা আমার মাংসের আচ্ছাদন; আমার চর্ম্ম ফাটিয়াছে ও গলিত হইয়াছে।

ইয়োব 13:28

আমি ক্ষয়শীল গলিত বস্তুর ন্যায়, আমি কীটকুট্টিত বস্ত্রের সদৃশ।

ইয়োব 14:20

তুমি চিরতরে তাহাকে পরাজয় করিতেছ, তাহাতে সে চলিয়া যায়, তুমি তাহার মুখের বিকার করিয়া তাহাকে দূর করিতেছ।

ইয়োব 14:22

কেবল তাহার নিজের মাংস ব্যথিত হয়, তাহার নিজ প্রাণ ব্যাকুল হয়।

ইয়োব 16:8

তুমি আমাকে ধরিয়াছ, আর তাহাই আমার প্রতিকূলে সাক্ষ্য দিতেছে; আমার কৃশতা আমার বিরুদ্ধে উঠিতেছে, আমার মুখের উপরে প্রমাণ দিতেছে।

ইয়োব 19:20

আমার চর্ম্মে ও মাংসে অস্থি সংলগ্ন হইয়াছে, আমি দন্তের চর্ম্মাবশিষ্ট হইয়া বাঁচিয়া আছি।

গীতসংহিতা 22:15

আমার বল খোলার ন্যায় শুষ্ক হইতেছে, আমার জিহ্বা তালুতে লাগিয়া যাইতেছে, তুমি আমাকে মৃত্যুর ধূলিতে রাখিয়াছ।

গীতসংহিতা 32:3

আমি যখন চুপ করিয়াছিলাম, আমার অস্থি সকল ক্ষয় পাইতেছিল, কারণ আমি সমস্ত দিন আর্ত্তনাদ করিতেছিলাম।

গীতসংহিতা 39:11

তুমি যখন অপরাধ প্রযুক্ত মনুষ্যকে ভর্ৎসনা দ্বারা শাসন কর, তখন কীটের ন্যায় তাহার সৌন্দর্য্য বিলীন করিয়া থাক; সত্য, প্রত্যেক মনুষ্য অসারমাত্র। সেলা।

গীতসংহিতা 102:3

কেননা আমার দিন সকল ধূমে লীন হইয়াছে, আমার অস্থি সকল জ্বলন্ত কাষ্ঠবৎ তপ্ত হইয়াছে;

হিতোপদেশ 5:11

পাছে শেষকালে তুমি অনুশোচনা কর, যখন তোমার মাংস ও শরীর ক্ষয় পায়;

Interlinear

Choose Theme