Home Bibles ইয়োব 13:28 · বাংলা বাইবেল
ইয়োব 13:28 · বাংলা বাইবেল

আমি ক্ষয়শীল গলিত বস্তুর ন্যায়, আমি কীটকুট্টিত বস্ত্রের সদৃশ।

Cross references

গণনা 12:12

মাতৃগর্ভ হইতে নিঃসরণ কালে যাহার মাংস অর্দ্ধনষ্ট, তাদৃশ মৃতের ন্যায় এ যেন না হয়।

ইয়োব 4:19

তবে যাহারা মৃণ্ময় গৃহে বাস করে, যাহাদের গৃহের ভিত্তিমূল ধূলাতে স্থাপিত, যাহারা কীটের ন্যায় মর্দ্দিত হয়; তাহারা কি?

ইয়োব 7:5

কীট ও মাটীর ঢেলা আমার মাংসের আচ্ছাদন; আমার চর্ম্ম ফাটিয়াছে ও গলিত হইয়াছে।

ইয়োব 30:17

রাত্রিকালে আমার অস্থি সকল খসিয়া যায়, আমার দংশক সকল কখন নিদ্রা যায় না।

ইয়োব 30:29

আমি শৃগালগণের ভ্রাতা হইয়াছি, উষ্ট্রপক্ষীদের বন্ধু হইয়াছি।

গীতসংহিতা 39:11

তুমি যখন অপরাধ প্রযুক্ত মনুষ্যকে ভর্ৎসনা দ্বারা শাসন কর, তখন কীটের ন্যায় তাহার সৌন্দর্য্য বিলীন করিয়া থাক; সত্য, প্রত্যেক মনুষ্য অসারমাত্র। সেলা।

গীতসংহিতা 39:12

হে সদাপ্রভু, আমার প্রার্থনা শ্রবণ কর, আমার আর্ত্তনাদে কর্ণ দেও, আমার অশ্রুপাতে নীরব থাকিও না; কেননা আমি তোমার কাছে বিদেশী, আমার সমস্ত পিতৃলোকের ন্যায় প্রবাসী।

হোশেয় 5:12

এই জন্য আমি ইফ্রয়িমের পক্ষে কীটস্বরূপ, যিহূদা-কুলের পক্ষে ক্ষয়স্বরূপ হইয়াছি।

Interlinear

Choose Theme