Home Bibles ☰ Books গীতসংহিতা 102:3 · বাংলা বাইবেল
গীতসংহিতা 102:3 · বাংলা বাইবেল

কেননা আমার দিন সকল ধূমে লীন হইয়াছে, আমার অস্থি সকল জ্বলন্ত কাষ্ঠবৎ তপ্ত হইয়াছে;

Cross references

ইয়োব 30:30

আমার চর্ম্ম কৃষ্ণবর্ণ হইয়াছে, খসিয়া পড়িতেছে, আমার অস্থি তাপে দগ্ধ হইয়াছে।

গীতসংহিতা 22:14

আমি জলের ন্যায় সেচিত হইতেছি, আমার সমুদয় অস্থি সন্ধিচ্যুত হইয়াছে, আমার হৃদয় মোমের ন্যায় হইয়াছে, তাহা অন্ত্রের মধ্যে গলিত হইয়াছে।

গীতসংহিতা 27:9

আমা হইতে তোমার মুখ আচ্ছাদন করিও না। ক্রোধে তোমার দাসকে দূর করিও না; তুমি আমার সহায় হইয়া আসিতেছ; আমার ত্রাণেশ্বর, আমাকে ফেলিও না, ত্যাগ করিও না।

গীতসংহিতা 31:3

কেননা তুমিই আমার শৈল ও আমার দুর্গ; অতএব তোমার নামের অনুরোধে আমাকে পথ দেখাইয়া গমন করাও।

গীতসংহিতা 31:10

কারণ শ্রান্তিতে আমার জীবন ও দীর্ঘনিঃশ্বাসে আমার বয়স গেল, আমার অপরাধ প্রযুক্ত আমার শক্তি লোপ পাইতেছে, আর আমার অস্থি শীর্ণ হইল।

গীতসংহিতা 37:20

কিন্তু দুষ্টগণ বিনষ্ট হইবে, সদাপ্রভুর শত্রুগণ মাঠের তৃণশোভার সমান হইবে; তাহারা অন্তর্হিত, ধূমের ন্যায় অন্তর্হিত হইবে।

গীতসংহিতা 38:3

তোমার কোপ হেতু আমার মাংসে কিছু স্বাস্থ্য নাই, আমার পাপহেতু আমার অস্থিতে কিছু শান্তি নাই।

গীতসংহিতা 119:83

কারণ আমি ধূমস্থ কুপার সদৃশ হইয়াছি; তথাপি তোমার বিধি ভুলিয়া যাই নাই।

বিলাপগাথা 1:13

তিনি ঊর্দ্ধলোক হইতে আমার অস্থিচয়ের মধ্যে অগ্নি পাঠাইয়াছেন, তাহা সে সকল পরাভব করিতেছে; তিনি আমার চরণের নিমিত্ত জাল পাতিয়াছেন, আমার মুখ পিছনে ফিরাইয়াছেন, আমাকে অনাথা ও সমস্ত দিন মূর্চ্ছাপন্না করিয়াছেন।

বিলাপগাথা 3:4

তিনি আমার মাংস ও চর্ম্ম জীর্ণ করিয়াছেন; আমার অস্থি সকল ভগ্ন করিয়াছেন।

যাকোব 4:14

তোমরা ত কল্যকার তত্ত্ব জান না; তোমাদের জীবন কি প্রকার? তোমরা ত বাষ্পস্বরূপ, যাহা ক্ষণেক দৃশ্য থাকে, পরে অন্তর্হিত হয়।

Interlinear

Choose Theme