Home Bibles গীতসংহিতা 39:11 · বাংলা বাইবেল
গীতসংহিতা 39:11 · বাংলা বাইবেল

তুমি যখন অপরাধ প্রযুক্ত মনুষ্যকে ভর্ৎসনা দ্বারা শাসন কর, তখন কীটের ন্যায় তাহার সৌন্দর্য্য বিলীন করিয়া থাক; সত্য, প্রত্যেক মনুষ্য অসারমাত্র। সেলা।

Cross references

ইয়োব 4:19

তবে যাহারা মৃণ্ময় গৃহে বাস করে, যাহাদের গৃহের ভিত্তিমূল ধূলাতে স্থাপিত, যাহারা কীটের ন্যায় মর্দ্দিত হয়; তাহারা কি?

ইয়োব 9:34

তিনি আমার উপর হইতে আপনার দণ্ড দূর করুন, তাঁহার ভীষণতা আমাকে ব্যাকুল না করুক;

ইয়োব 13:28

আমি ক্ষয়শীল গলিত বস্তুর ন্যায়, আমি কীটকুট্টিত বস্ত্রের সদৃশ।

ইয়োব 30:30

আমার চর্ম্ম কৃষ্ণবর্ণ হইয়াছে, খসিয়া পড়িতেছে, আমার অস্থি তাপে দগ্ধ হইয়াছে।

গীতসংহিতা 38:1

সদাপ্রভু, তোমার ক্রোধে আমাকে ভর্ৎসনা করিও না, তোমার রোষাগ্নিতে আমাকে শাস্তি দিও না।

গীতসংহিতা 90:7

কেননা তোমার ক্রোধে আমরা ক্ষয় পাই, তোমার কোপে আমরা বিহ্বল হই।

গীতসংহিতা 102:10

ইহার কারণ তোমার কোপ ও তোমার রোষ; কেননা তুমি আমাকে তুলিয়া আছাড় মারিয়াছ।

যিশাইয় 50:9

দেখ, প্রভু সদাপ্রভু আমার সাহায্য করিবেন, কে আমাকে দোষী করিবে? দেখ, তাহারা সকলে বস্ত্রের ন্যায় জীর্ণ হইবে, কীটে তাহাদিগকে ভক্ষণ করিবে।

হোশেয় 5:12

এই জন্য আমি ইফ্রয়িমের পক্ষে কীটস্বরূপ, যিহূদা-কুলের পক্ষে ক্ষয়স্বরূপ হইয়াছি।

১ করিন্থীয় 5:5

আমাদের প্রভু যীশুর পরাক্রম সহকারে তাদৃশ ব্যক্তিকে মাংসের বিনাশার্থে শয়তানের হস্তে সমর্পণ করিতে হইবে, যেন প্রভু যীশুর দিনে আত্মা পরিত্রাণ পায়।

১ করিন্থীয় 11:30

এই কারণ তোমাদের মধ্যে বিস্তর লোক দুর্ব্বল ও পীড়িত আছে, এবং অনেকে নিদ্রাগত হইতেছে।

ইব্রীয় 12:6

কেননা প্রভু যাহাকে প্রেম করেন, তাহাকেই শাসন করেন, যে কোন পুত্রকে গ্রহণ করেন, তাহাকেই প্রহার করেন।”

২ পিতর 2:16

কিন্তু সে নিজ অপরাধের জন্য তিরস্কৃত হইল; এক বাক্‌শক্তিহীন গর্দ্দভ মনুষ্যের রবে কথা বলিয়া সেই ভাববাদীর ক্ষিপ্ততা নিবারণ করিল।

প্রকাশিত বাক্য 3:19

আমি যত লোককে ভালবাসি, সেই সকলকে অনুযোগ করি ও শাসন করি; অতএব উদ্যোগী হও, ও মন ফিরাও।

Interlinear

Choose Theme