Home Bibles ইয়োব 30:21 · বাংলা বাইবেল
ইয়োব 30:21 · বাংলা বাইবেল

তুমি আমার প্রতি নির্দ্দয় হইয়া উঠিতেছ, আপন ভুজবলে আমাকে তাড়না করিতেছ।

Cross references

ইয়োব 6:9

হাঁ, ঈশ্বর অনুগ্রহ করিয়া আমাকে চূর্ণ করুন, হস্ত প্রসারণ করিয়া আমাকে কাটিয়া ফেলুন;

ইয়োব 7:20

হে মনুষ্যদর্শক, আমি যদি পাপ করিয়া থাকি, তবে আমার কর্ম্মে তোমার কি হয়? তুমি কেন আমাকে তোমার শরলক্ষ্য করিয়াছ? আমি ত আপনার ভার আপনি হইয়াছি।

ইয়োব 10:3

এটী কি ভাল যে, তুমি উপদ্রব করিবে? তোমার হস্তনির্ম্মিত বস্তু তুমি তুচ্ছ করিবে? দুষ্টগণের মন্ত্রণায় প্রসন্ন হইবে?

ইয়োব 10:14

আমি পাপ করিলে তুমি আমার প্রতি লক্ষ্য করিবে, আমার অপরাধ ক্ষমা করিবে না।

ইয়োব 13:24

তুমি কেন আপন মুখ লুকাইতেছ? কেন আমাকে তোমার শত্রু বলিয়া ধরিতেছ?

ইয়োব 13:25

তুমি কি বায়ুচালিত পত্র ত্রাসযুক্ত করিবে? তুমি কি শুষ্ক তৃণকে তাড়না করিবে?

ইয়োব 16:9

সে ক্রোধে আমাকে বিদীর্ণ করিয়াছে, ও আমাকে তাড়না করিয়াছে, সে আমার প্রতি দন্ত ঘর্ষণ করিয়াছে, আমার বিপক্ষ আমার বিরুদ্ধে চক্ষু রক্তবর্ণ করে।

ইয়োব 19:6

এখন জান, ঈশ্বর আমার প্রতি অন্যায় করিয়াছেন, আপন জালে আমাকে ঘেরিয়াছেন।

ইয়োব 19:22

ঈশ্বরের ন্যায় কেন আমাকে তাড়না কর? আমার মাংস ভক্ষণ করিতে কি ক্ষান্ত হইবে না?

ইয়োব 23:6

তিনি কি আপন মহাপরাক্রমে আমার সহিত উত্তর প্রত্যুত্তর করিবেন? না, তিনি আমার প্রতি মনোযোগ করিবেন।

গীতসংহিতা 77:7

প্রভু কি চিরকালের জন্য ত্যাগ করিবেন? তিনি কি আর সুপ্রসন্ন হইবেন না?

গীতসংহিতা 89:13

তোমার বাহু পরাক্রমবিশিষ্ট, তোমার হস্ত শক্তিমান্‌, তোমার দক্ষিণ হস্ত উচ্চ।

যিরমিয় 30:14

তোমার প্রেমকারিগণ সকলে তোমাকে ভুলিয়া গিয়াছে, তাহারা তোমার অন্বেষণ করে না; কারণ আমি তোমাকে শত্রুর আঘাতের ন্যায় আঘাত করিয়াছি, নির্দ্দয়ের ন্যায় শাস্তি দিয়াছি; কেননা তোমার অপরাধ বহুল, তোমার পাপ প্রবল।

১ পিতর 5:6

অতএব তোমরা ঈশ্বরের পরাক্রান্ত হস্তের নীচে নত হও, যেন তিনি উপযুক্ত সময়ে তোমাদিগকে উন্নত করেন;

Interlinear

Choose Theme