Home Bibles ইয়োব 23:6 · বাংলা বাইবেল
ইয়োব 23:6 · বাংলা বাইবেল

তিনি কি আপন মহাপরাক্রমে আমার সহিত উত্তর প্রত্যুত্তর করিবেন? না, তিনি আমার প্রতি মনোযোগ করিবেন।

Cross references

ইয়োব 9:4

তিনি চিত্তে জ্ঞানবান ও বলে পরাক্রান্ত; তাঁহার প্রতিরোধ করিয়া কে পার পাইয়াছে?

ইয়োব 9:19

বিক্রমীর বলের কথা হইলে, দেখ, তিনি বিক্রমী, বিচারের কথা হইলে, কে আমার জন্য সময় নিরূপণ করিবে?

ইয়োব 9:33

আমাদের মধ্যে এমন কোন মধ্যস্থ নাই, যিনি আমাদের উভয়ের উপরে হস্তার্পণ করিবেন।

ইয়োব 13:21

তোমার হস্ত আমা হইতে দূরে সরাইয়া লও, তোমার ভীষণতা আমাকে ভীত না করুক;

গীতসংহিতা 138:3

যে দিন আমি ডাকিলাম, তুমি আমাকে উত্তর দিলে, আমার প্রাণে শক্তি দিয়া আমাকে উৎসাহযুক্ত করিলে।

যিশাইয় 27:4

আমার ক্রোধ নাই; আঃ! কন্টক ও শ্যাকুলসমূহ যদি যুদ্ধে আমার বিপক্ষ হইত! আমি সে সকল আক্রমণ করিয়া একেবারে পোড়াইয়া দিতাম।

যিশাইয় 27:8

তুমি স্থানান্তর করণ কালে পরিমাণে পরিমাণে তাহার সহিত বিবাদ করিলে; তিনি পূর্ব্বীয় বায়ুর দিনে নিজ প্রবল বায়ু দ্বারা তাহাকে ঝাড়িয়া দূর করিলেন।

ইজেকিয়েল 20:33

প্রভু সদাপ্রভু এই কথা কহেন, আমার জীবনের দিব্য, আমি বলবান হস্ত, বিস্তারিত বাহু ও কোপের বর্ষণ দ্বারা তোমাদের উপরে রাজত্ব করিব।

ইজেকিয়েল 20:35

আমি জাতিসমূহের প্রান্তরে আনিয়া সম্মুখাসম্মুখি হইয়া সেই স্থানে তোমাদের সহিত বিচার করিব।

২ করিন্থীয় 12:9

আর তিনি আমাকে বলিয়াছেন, আমার অনুগ্রহ তোমার পক্ষে যথেষ্ট; কেননা আমার শক্তি দুর্ব্বলতায় সিদ্ধি পায়। অতএব আমি বরং অতিশয় আনন্দের সহিত নানা দুর্ব্বলতায় শ্লাঘা করিব, যেন খ্রীষ্টের শক্তি আমার উপরে অবস্থিতি করে।

Interlinear

Choose Theme