Home Bibles ইয়োব 16:9 · বাংলা বাইবেল
ইয়োব 16:9 · বাংলা বাইবেল

সে ক্রোধে আমাকে বিদীর্ণ করিয়াছে, ও আমাকে তাড়না করিয়াছে, সে আমার প্রতি দন্ত ঘর্ষণ করিয়াছে, আমার বিপক্ষ আমার বিরুদ্ধে চক্ষু রক্তবর্ণ করে।

Cross references

ইয়োব 6:4

কারণ সর্ব্বশক্তিমানের বাণ সকল আমার ভিতরে প্রবিষ্ট, আমার আত্মা সে সকলের বিষ পান করিতেছে, ঈশ্বরীয় ত্রাসদল আমার বিরুদ্ধে শ্রেণীবদ্ধ।

ইয়োব 10:16

[মস্তক] তুলিলে তুমি সিংহের ন্যায় আমাকে মৃগয়া করিবে, আবার আমাতে তুমি আপনাকে আশ্চর্য্য দেখাইবে।

ইয়োব 13:24

তুমি কেন আপন মুখ লুকাইতেছ? কেন আমাকে তোমার শত্রু বলিয়া ধরিতেছ?

ইয়োব 13:27

তুমি আমার চরণ নিগড়ে বদ্ধ করিতেছ, আমার সমস্ত মার্গে লক্ষ্য রাখিতেছ, আমার পাদমূলের চারিদিকে আলি বাঁধিতেছ।

ইয়োব 18:4

তুমি ত ক্রোধে আপনাকে বিদীর্ণ করিতেছ, তোমার নিমিত্ত কি পৃথিবী ত্যাগ করা যাইবে? শৈলকে কি স্বস্থান হইতে সরান যাইবে?

ইয়োব 19:11

তিনি আমার বিরুদ্ধে ক্রোধ প্রজ্বলিত করিয়াছেন, আমাকে এক জন বিপক্ষের ন্যায় গণনা করিয়াছেন।

গীতসংহিতা 35:16

পামর উপহাসকারী পিণ্ডীশূরদের ন্যায় তাহারা আমার প্রতি দন্তঘর্ষণ করিল।

গীতসংহিতা 37:12

দুষ্ট লোক ধার্ম্মিকের প্রতিকূলে কুসঙ্কল্প করে, তাহার বিরুদ্ধে দন্তঘর্ষণ করে।

গীতসংহিতা 50:22

তোমরা যাহারা ঈশ্বরকে ভুলিয়া যাইতেছ, ইহা বিবেচনা কর, পাছে আমি তোমাদিগকে বিদীর্ণ করি, আর উদ্ধার করিবার কেহ না থাকে।

বিলাপগাথা 2:16

তোমার সমস্ত শত্রু তোমার বিরুদ্ধে মুখ খুলিয়া হাঁ করিয়াছে, তাহারা শিশ দিয়া দন্ত ঘর্ষণ করে, বলে, আমরা তাহাকে গ্রাস করিলাম, এ অবশ্য সেই দিনে, যাহার আকাঙ্ক্ষা করিতাম; আমরা পাইলাম, দেখিলাম।

বিলাপগাথা 3:10

তিনি আমার পক্ষে লুক্কায়িত ভল্লুক বা অন্তরালে গুপ্ত সিংহস্বরূপ।

হোশেয় 5:14

কারণ আমি ইফ্রয়িমের পক্ষে সিংহের তুল্য, ও যিহূদাকুলের পক্ষে যুবাকেশরীর সদৃশ হইব; আমি, আমিই বিদীর্ণ করিয়া চলিয়া যাইব; আমি লইয়া যাইব, কেহ উদ্ধার করিবে না।

হোশেয় 6:1

চল, আমরা সদাপ্রভুর কাছে ফিরিয়া যাই, কারণ তিনিই বিদীর্ণ করিয়াছেন, তিনি আমাদিগকে সুস্থও করিবেন; তিনি আঘাত করিয়াছেন, তিনি আমাদের ক্ষত বন্ধনও করিবেন।

মীখা 7:8

হে আমার বিদ্বেষিণি, আমার বিরুদ্ধে আনন্দ করিও না; পতিত হইলেও আমি উঠিব, অন্ধকারে বসিলেও সদাপ্রভু আমার আলোকস্বরূপ হইবেন।

প্রেরিতদের কার্য 7:54

এই কথা শুনিয়া তাহারা মর্ম্মাহত হইল, তাঁহার প্রতি দন্তঘর্ষণ করিতে লাগিল।

Interlinear

Choose Theme