Home Bibles ইয়োব 13:27 · বাংলা বাইবেল
ইয়োব 13:27 · বাংলা বাইবেল

তুমি আমার চরণ নিগড়ে বদ্ধ করিতেছ, আমার সমস্ত মার্গে লক্ষ্য রাখিতেছ, আমার পাদমূলের চারিদিকে আলি বাঁধিতেছ।

Cross references

২ ইতিহাস 16:10

তখন আসা ঐ দর্শকের প্রতি অসন্তুষ্ট হইয়া তাঁহাকে কারাগৃহে রাখিলেন; কেননা ঐ কথা প্রযুক্ত তিনি তাঁহার উপরে কোপান্বিত হইয়াছিলেন। আর ঐ সময়ে আসা প্রজাদের মধ্যেও কতকগুলি লোকের প্রতি দৌরাত্ম্য করিলেন।

ইয়োব 2:7

পরে শয়তান সদাপ্রভুর সম্মুখ হইতে বাহির হইয়া ইয়োবের আপাদমস্তকে আঘাত করিয়া দুষ্ট স্ফোটক জন্মাইল।

ইয়োব 3:23

ঈদৃশ লোকের পথ গুপ্ত, তাহার চতুর্দ্দিকে ঈশ্বর বেড়া দিয়াছেন।

ইয়োব 10:6

সেই জন্য কি আমার অপরাধের অনুসন্ধান করিতেছ, আমার পাপের অন্বেষণ করিতেছ?

ইয়োব 14:16

কিন্তু এখন তুমি আমার পাদবিন্যাস গণিতেছ; আমার পাপের প্রতি কি লক্ষ্য রাখ না?

ইয়োব 16:9

সে ক্রোধে আমাকে বিদীর্ণ করিয়াছে, ও আমাকে তাড়না করিয়াছে, সে আমার প্রতি দন্ত ঘর্ষণ করিয়াছে, আমার বিপক্ষ আমার বিরুদ্ধে চক্ষু রক্তবর্ণ করে।

ইয়োব 33:11

তিনি আমার চরণ নিগড়ে বদ্ধ করেন, আমার সমস্ত পথ নিরীক্ষণ করেন।”

হিতোপদেশ 7:22

অমনি সে তাহার পশ্চাতে গেল, যেমন গোরু হত হইতে যায়, যেমন শৃঙ্খলবদ্ধ ব্যক্তি নির্ব্বোধের শাস্তি পাইতে যায়;

প্রেরিতদের কার্য 16:24

এই প্রকার আদেশ প্রাপ্ত হইয়া সে তাঁহাদিগকে ভিতর-কারাগারে বদ্ধ করিল, এবং তাহাদের পায়ে হাড়িকাঠ দিয়া রাখিল।

Interlinear

Choose Theme