তোমরা কি ঈশ্বরের পক্ষে অন্যায়পূর্ব্বক কথা কহিবে? তাঁহার পক্ষে কি প্রতারণাপূর্ব্বক বাক্য বলিবে?
Cross references
পরে যেহূ সমস্ত লোককে একত্র করিয়া তাহাদিগকে কহিলেন, আহাব বালের অল্পই সেবা করিতেন, কিন্তু যেহূ তাঁহার অধিক সেবা করিবে।
মনে করিয়া দেখ, কে নির্দ্দোষ হইয়া বিনষ্ট হইয়াছে? কোথায় সরলাচারিগণ উচ্ছিন্ন হইয়াছে?
এত কথার কি কিছুই উত্তর দেওয়া যাইবে না? বাচালকে কি ধার্ম্মিক বলা যাইবে?
যে ব্যক্তি লুটরূপে আপনার বন্ধুদিগকে অর্পণ করে, তাহার সন্তানদের চক্ষু অন্ধ হইবে।
নিশ্চয়ই আমার ওষ্ঠ অন্যায় কহিবে না, আমার জিহ্বা প্রতারণা উচ্চারণ করিবে না।
আমি কোন লোকের মুখাপেক্ষাও করিব না, কোন মনুষ্যের চাটুবাদ করিব না।
সত্যই আমার কথা মিথ্যা নয়, জ্ঞানে সিদ্ধ এক ব্যক্তি আপনার সহবর্ত্তী।
লোকে তোমাদিগকে সমাজ হইতে বাহির করিয়া দিবে; এমন কি, সময় আসিতেছে, যখন যে কেহ তোমাদিগকে বধ করে, সে মনে করিবে, আমি ঈশ্বরের উদ্দেশে উপাসনা-বলি উৎসর্গ করিলাম।
কিন্তু আমাদের অধার্ম্মিকতা যদি ঈশ্বরের ধার্ম্মিকতা সাব্যস্ত করে, তবে কি বলিব? ঈশ্বর যিনি ক্রোধে প্রতিফল দেন, তিনি কি অন্যায়ী? —আমি মানুষের মত কহিতেছি—
বরং লজ্জার গুপ্ত কার্য্যসমূহে জলাঞ্জলি দিয়াছি, ধূর্ত্ততায় চলি না, ঈশ্বরের বাক্যে ভাঁজ দিই না, কিন্তু সত্য প্রকাশ দ্বারা ঈশ্বরের সাক্ষাতে মনুষ্যমাত্রের সংবেদের কাছে আপনাদিগকে যোগ্যপাত্র দেখাইতেছি।