ইয়োব 13:6 · বাংলা বাইবেল
বিনয় করি, আমার যুক্তি শ্রবণ কর, আমার ওষ্ঠাধরের তর্কে মন দেও।
Cross references
বিচারকগণ 9:7
আর লোকেরা যোথমকে এই সংবাদ দিলে সে গিয়া গরিষীম পর্ব্বতের চূড়াতে দাঁড়াইয়া উচ্চৈঃস্বরে ডাকিয়া তাহাদিগকে কহিল, হে শিখিমের গৃহস্থ সকল, আমার কথায় কর্ণপাত কর, করিলে ঈশ্বর তোমাদের কথায় কর্ণপাত করিবেন।
ইয়োব 13:17
মনোযোগ করিয়া আমার কথা শুন, আমার নিবেদন তোমাদের কর্ণগোচর হউক।
ইয়োব 21:2
তোমরা মন দিয়া আমার কথা শুন, তাহাই তোমাদের সান্ত্বনা দান হইবে।
ইয়োব 33:1
যাহা হউক, ইয়োব, বিনয় করি, আমার কথা শুনুন, আমার সকল বাক্যে কর্ণপাত করুন।
ইয়োব 34:2
হে বিজ্ঞেরা, আমার কথা শুনুন; হে জ্ঞানবানেরা, আমার বাক্যে কর্ণপাত করুন।
হিতোপদেশ 8:6
শুন, কেননা আমি উৎকৃষ্ট কথা কহিব, আমার ওষ্ঠাধরের বিকাশ ন্যায়-সঙ্গত।