Home Bibles ইয়োব 11:2 · বাংলা বাইবেল
ইয়োব 11:2 · বাংলা বাইবেল

এত কথার কি কিছুই উত্তর দেওয়া যাইবে না? বাচালকে কি ধার্ম্মিক বলা যাইবে?

Cross references

ইয়োব 8:2

তুমি কত ক্ষণ এই সকল কহিবে? তোমার মুখের বাক্য প্রচণ্ড ঝটিকাবৎ বহিবে?

ইয়োব 16:3

বায়ুবৎ কথার কি শেষ হয়? উত্তর করিতে তোমাকে কিসে উত্তেজনা করে?

ইয়োব 18:2

তোমরা কত কাল বাক্য ধরিতে জাল পাতিবে? বিবেচনা কর, পরে আমরা উত্তর করিব।

গীতসংহিতা 140:11

পৃথিবীতে দুর্ম্মুখ স্থির থাকিতে পারিবে না; অমঙ্গল দুর্জ্জনকে নিপাত করিবার জন্য মৃগয়া করিবে।

হিতোপদেশ 10:19

বাক্যের বাহুল্যে অধর্ম্মের অভাব নাই; কিন্তু যে ওষ্ঠ দমন করে, সে বুদ্ধিমান।

উপদেশক 5:1

তুমি ঈশ্বরের গৃহে গমন কালে তোমার চরণ সাবধানে রাখ; কারণ হীনবুদ্ধিদের ন্যায় বলিদান করা অপেক্ষা বরং শ্রবণার্থে উপস্থিত হওয়া ভাল; কেননা উহারা যে মন্দ কার্য্য করিতেছে, তাহা বুঝে না।

প্রেরিতদের কার্য 17:18

আবার ইপিকুরেয় ও স্তোয়িকীয় কয়েক জন দার্শনিক তাঁহার সহিত তর্ক-বিতর্ক করিতে লাগিল। আর কেহ কেহ কহিল, এ বাচালটা কি বলিতে চায়? আর কেহ কেহ বলিল, উহাকে বিজাতীয় দেবতাদের প্রচারক বলিয়া বোধ হয়; কারণ তিনি যীশু ও পুনরুত্থান বিষয়ক সুসমাচার প্রচার করিতেন।

যাকোব 1:19

হে আমার প্রিয় ভ্রাতৃগণ, তোমরা ইহা জ্ঞাত আছ। কিন্তু তোমাদের প্রত্যেক জন শ্রবণে সত্বর, কথনে ধীর,

Interlinear

Choose Theme