Cross references
আর যাকোব রাহেলকে ভাল বাসিতেন, এজন্য তিনি উত্তর করিলেন, আপনার কনিষ্ঠা কন্যা রাহেলের জন্য আমি সাত বৎসর আপনার দাস্যকর্ম্ম করিব।
আর তিনি তাহার নাম যোষেফ [বৃদ্ধি] রাখিলেন, কহিলেন, সদাপ্রভু আমাকে আরও এক পুত্র দিউন।
পরে তাঁহারা বৈথেল হইতে প্রস্থান করিলেন, আর ইফ্রাথে উপস্থিত হইবার অল্প পথ অবশিষ্ট থাকিতে রাহেলের প্রসব-বেদনা হইল; এবং তাঁহার প্রসব করিতে বড় কষ্ট হইল।
রাহেলের সন্তান; যোষেফ ও বিন্যামীন।
তৎকালে যাকোব আপন পিতার প্রবাস-দেশে, কনান দেশে বাস করিতেছিলেন।
যোষেফ মিসর দেশে আনীত হইলে পর, যে ইশ্মায়েলীয়েরা তাঁহাকে তথায় লইয়া গিয়াছিল, তাহাদের নিকটে ফরৌণের কর্ম্মচারী পোটীফর তাঁহাকে ক্রয় করিলেন; ইনি রক্ষক-সেনাপতি, এক জন মিস্রীয় লোক।
তাহাতে আপনার দাস আমার পিতা কহিলেন, তোমরা জান, আমার সেই স্ত্রী হইতে দুইটী মাত্র সন্তান জন্মে।
পরে যোষেফ গিয়া ফরৌণকে সংবাদ দিলেন, বলিলেন, আমার পিতা ও ভ্রাতারা আপন আপন গোমেষাদির পাল এবং সর্ব্বস্ব কনান দেশ হইতে লইয়া আসিয়াছেন; আর দেখুন, তাঁহারা গোশন প্রদেশে আছেন।
যোষেফ ফলবান্ তরু-পল্লব, জলপ্রবাহের পার্শ্বস্থিত ফলবান্ তরু পল্লব; তাহার শাখা সকল প্রাচীর অতিক্রম করে।
তখন যোষেফ আপন পিতার মুখে মুখ দিয়া রোদন করিলেন, ও তাঁহাকে চুম্বন করিলেন।
[3-4] যিহূদা, ইষাখর, সবূলূন ও বিন্যামীন, দান ও নপ্তালি, গাদ ও আশের।
যাকোবের কটি হইতে উৎপন্ন প্রাণী সর্ব্বশুদ্ধ সত্তর জন ছিল; আর যোষেফ মিসরেই ছিলেন।
বিন্যামীন-সন্তানগণের গোষ্ঠী ও পিতৃকুলানুসারে সংখ্যানির্ণয়। বিংশতি বৎসর ও ততোধিক বয়স্ক যুদ্ধে গমনযোগ্য
আপন আপন গোষ্ঠী অনুসারে বিন্যামীনের সন্তানগণ; বেলা হইতে বেলায়ীয় গোষ্ঠী; অস্বেল হইতে অস্বেলীয় গোষ্ঠী; অহীরাম হইতে অহীরামীয় গোষ্ঠী;
বিন্যামীনের বিষয়ে তিনি কহিলেন, সদাপ্রভুর প্রিয় জন তাঁহার নিকটে নির্ভয়ে বাস করিবে; তিনি সমস্ত দিন তাহাকে আচ্ছাদন করেন, সে তাঁহার বগলে বাস করে।
যোষেফ ও বিন্যামীন, নপ্তালি, গাদ ও আশের।