আর যাকোব রাহেলকে ভাল বাসিতেন, এজন্য তিনি উত্তর করিলেন, আপনার কনিষ্ঠা কন্যা রাহেলের জন্য আমি সাত বৎসর আপনার দাস্যকর্ম্ম করিব।
Cross references
এইরূপে যাকোব রাহেলের জন্য সাত বৎসর দাস্যকর্ম্ম করিলেন; রাহেলের প্রতি তাঁহার অনুরাগ প্রযুক্ত এক এক বৎসর তাঁহার কাছে এক এক দিন মনে হইল।
তখন তিনি রাহেলের কাছেও গমন করিলেন, এবং লেয়া অপেক্ষা রাহেলকে অধিক ভাল বাসিলেন; এবং আর সাত বৎসর লাবনের নিকট দাস্যকর্ম্ম করিলেন।
এই বিংশতি বৎসর আমি তোমার বাটীতে রহিয়াছি; তোমার দুই কন্যার জন্য চৌদ্দ বৎসর, ও তোমার পশুপালের জন্য ছয় বৎসর দাস্যবৃত্তি করিয়াছি; ইহার মধ্যে তুমি দশ বার আমার বেতন অন্যথা করিয়াছ।
যৌতুক ও দান যত অধিক চাহিবে, তোমাদের কথানুসারে তাহাই দিব; কোন মতে আমার সহিত ঐ কন্যার বিবাহ দেও।
আর কেহ যদি অবাগ্দত্তা কুমারীকে ভুলাইয়া তাহার সহিত শয়ন করে, তবে সে অবশ্য কন্যাপণ দিয়া তাহাকে বিবাহ করিবে।
আর দায়ূদ শৌলের পুত্র ঈশ্বোশতের নিকটে দূত পাঠাইয়া কহিলেন, আমি পলেষ্টীয়দের এক শত লিঙ্গাগ্রত্বক্ পণ দিয়া যাহাকে বিবাহ করিয়াছি, আমার সেই স্ত্রী মীখলকে দেও।
তাহাতে আমি পনের রৌপ্যমুদ্রায় এবং এক হোমর যবে ও অর্দ্ধ হোমর যবে তাহাকে আপনার নিমিত্ত ক্রয় করিলাম।
আর যাকোব অরাম দেশে পলাইয়া গিয়াছিল; ইস্রায়েল স্ত্রীর জন্য দাসের কর্ম্ম, ও স্ত্রীর জন্য পশুপালকের কার্য্য করিয়াছিল।