Home Bibles আদিপুস্তক 37:1 · বাংলা বাইবেল
আদিপুস্তক 37:1 · বাংলা বাইবেল

তৎকালে যাকোব আপন পিতার প্রবাস-দেশে, কনান দেশে বাস করিতেছিলেন।

Cross references

আদিপুস্তক 17:8

আর তুমি এই যে কনান দেশে প্রবাস করিতেছ, ইহার সমুদয় আমি তোমাকে ও তোমার ভাবী বংশকে চিরস্থায়ী অধিকারার্থে দিব, আর আমি তাহাদের ঈশ্বর হইব।

আদিপুস্তক 23:4

আমি আপনাদের মধ্যে বিদেশী ও প্রবাসী; আপনাদের মধ্যে আমাকে করবস্থানের অধিকার দিউন; আমি আমার সম্মুখ হইতে আমার মৃতকে কবর দিই।

আদিপুস্তক 28:4

তিনি অব্রাহামের আশীর্ব্বাদ তোমাকে ও তোমার সহিত তোমার বংশকে দিউন; যেন তোমার প্রবাসস্থান এই যে দেশ ঈশ্বর অব্রাহামকে দিয়াছেন, ইহাতে তোমার অধিকার হয়।

আদিপুস্তক 36:7

কেননা তাঁহাদের প্রচুর সম্পত্তি থাকাতে একত্র বাস সম্পোষ্য হইল না, এবং পশুধন প্রযুক্ত তাঁহাদের সেই প্রবাস দেশে স্থান কুলাইল না।

ইব্রীয় 11:9

বিশ্বাসে তিনি বিদেশের ন্যায় প্রতিজ্ঞাত দেশে প্রবাসী হইলেন, তিনি সেই প্রতিজ্ঞার সহাধিকারী ইস্‌হাক ও যাকোবের সহিত তাম্বুতেই বাস করিতেন;

Interlinear

Choose Theme