আদিপুস্তক 44:27 · বাংলা বাইবেল
তাহাতে আপনার দাস আমার পিতা কহিলেন, তোমরা জান, আমার সেই স্ত্রী হইতে দুইটী মাত্র সন্তান জন্মে।
Cross references
আদিপুস্তক 29:18
আর যাকোব রাহেলকে ভাল বাসিতেন, এজন্য তিনি উত্তর করিলেন, আপনার কনিষ্ঠা কন্যা রাহেলের জন্য আমি সাত বৎসর আপনার দাস্যকর্ম্ম করিব।
আদিপুস্তক 29:28
তাহাতে যাকোব সেই প্রকার করিলেন, তাঁহার সপ্তাহ পূর্ণ করিলেন; পরে লাবন তাঁহার সহিত আপন কন্যা রাহেলের বিবাহ দিলেন।
আদিপুস্তক 30:22
আর ঈশ্বর রাহেলকে স্মরণ করিলেন, ঈশ্বর তাঁহার প্রার্থনা শুনিলেন, তাঁহার গর্ভ মুক্ত করিলেন।
আদিপুস্তক 35:16
পরে তাঁহারা বৈথেল হইতে প্রস্থান করিলেন, আর ইফ্রাথে উপস্থিত হইবার অল্প পথ অবশিষ্ট থাকিতে রাহেলের প্রসব-বেদনা হইল; এবং তাঁহার প্রসব করিতে বড় কষ্ট হইল।
আদিপুস্তক 46:19
আর যাকোবের স্ত্রী রাহেলের পুত্র যোষেফ ও বিন্যামীন।
আদিপুস্তক 46:22
এই চৌদ্দ প্রাণী যাকোব হইতে জাত রাহেলের সন্তান।