Cross references
প্রথম নদীর নাম পীশোন; ইহা সমস্ত হবীলা দেশ বেষ্টন করে,
আর শিবার রাণী সদাপ্রভুর নামের পক্ষে শলোমনের কীর্ত্তি শুনিয়া গূঢ়বাক্য দ্বারা তাঁহার পরীক্ষা করিতে আসিলেন।
ইতিমধ্যে শিবায়ীয়েরা আক্রমণ করিয়া সে সকল লইয়া গেল, এবং খড়্গধারে যুবকগণকে নষ্ট করিল; আপনাকে সংবাদ দিতে কেবল একা আমি রক্ষা পাইয়াছি।
তর্শীশ ও দ্বীপগণের রাজগণ নৈবেদ্য আনিবেন; শিবা ও সবার রাজগণ উপহার দিবেন।
আরব বিষয়ক ভারবাণী। হে দদানীয় পথিকদল-সমূহ, তোমরা আরবে বনের মধ্যে রাত্রি যাপন করিবে।
দদান-সন্তানেরা তোমার ব্যবসায়ী ছিল, অনেক উপকূল তোমার করায়ত্ত হট্ট ছিল; তাহারা হস্তিদন্তের শৃঙ্গ ও আব্লুস কাষ্ঠ তোমার মূল্যরূপে আনিত।
দদান রথে বিস্তরণীয় দুলিচা সম্বন্ধে তোমার ব্যবসায়ী ছিল।
শিবার ও রয়মার ব্যবসায়ীরাও তোমার ব্যবসায়ী ছিল; তাহারা সর্ব্বপ্রকার শ্রেষ্ঠ গন্ধদ্রব্য ও সর্ব্বপ্রকার বহুমূল্য প্রস্তর এবং স্বর্ণ দিয়া তোমার পণ্য পরিশোধ করিত।