ইতিমধ্যে শিবায়ীয়েরা আক্রমণ করিয়া সে সকল লইয়া গেল, এবং খড়্গধারে যুবকগণকে নষ্ট করিল; আপনাকে সংবাদ দিতে কেবল একা আমি রক্ষা পাইয়াছি।
Cross references
রয়মার সন্তান—শিবা ও দদান।
এই সকলে যক্তনের সন্তান।
যক্ষণ হইতে শিবা ও দদান জন্মে। অশূরীয়, লটূশীয় ও লিয়ূম্মীয় লোকেরা দদানের সন্তান।
ঐ সময়ে অহীটূবের পুত্র অহীমেলকের একটী মাত্র পুত্র রক্ষা পাইলেন; তাঁহার নাম অবিয়াথর; তিনি দায়ূদের কাছে পলাইয়া গেলেন।
সে কথা কহিতেছিল, ইতিমধ্যে আর এক জন আসিয়া কহিল, আকাশ হইতে ঈশ্বরের অগ্নি পতিত হইয়া মেষপাল ও যুবকগণকে দাহ করিল, তাহাদিগকে গ্রাস করিল; আপনাকে সংবাদ দিতে কেবল একা আমি রক্ষা পাইয়াছি।
আর দেখুন, প্রান্তরের পার হইতে একটা ভারী ঝড় উঠিয়া গৃহটীর চারি কোণে লাগিল, আর যুবকগণের উপরে গৃহ পতিত হইল, তাহাতে তাঁহারা মারা পড়িলেন; আপনাকে সংবাদ দিতে কেবল একা আমি রক্ষা পাইয়াছি।
টেমার বণিক্দল দৃষ্টিপাত করিল, শিবার পথিকদল সেই সকলের অপেক্ষা করিল।
তর্শীশ ও দ্বীপগণের রাজগণ নৈবেদ্য আনিবেন; শিবা ও সবার রাজগণ উপহার দিবেন।
সদাপ্রভু এই কথা কহেন, মিসরের উপার্জ্জিত সম্পত্তি ও কূশের বাণিজ্যের লভ্য এবং দীর্ঘকায় সবায়ীয়গণ তোমার কাছে আসিবে, তাহারা তোমারই হইবে; তাহারা তোমার পশ্চাদগামী হইবে; শৃঙ্খলে বদ্ধ হইয়া আসিবে; আর তোমার কাছে প্রণিপাত করিয়া এই নিবেদন করিবে, ‘তোমারই মধ্যে ঈশ্বর আছেন, আর কেহ নয়, আর কোন ঈশ্বর নাই।’
আর তাহার সহিত নিশ্চিন্ত লোকারণ্যের কলরব হইল, এবং সাধারণ লোকদের সহিত প্রান্তর হইতে মদ্যপায়ীরা আনীত হইল, তাহারা ঐ দুই রমণীর হস্তে কঙ্কণ ও মস্তকে চারু মুকুট দিল।
আর তোমাদের পুত্রকন্যাগণকেও যিহূদার সন্তানদের হস্তে বিক্রয় করিব, তাহারা তাহাদিগকে দূরস্থ শিবায়ীয় জাতির কাছে বিক্রয় করিবে, কেননা ইহা সদাপ্রভু বলিয়াছেন।