Home Bibles ইজেকিয়েল 27:15 · বাংলা বাইবেল
ইজেকিয়েল 27:15 · বাংলা বাইবেল

দদান-সন্তানেরা তোমার ব্যবসায়ী ছিল, অনেক উপকূল তোমার করায়ত্ত হট্ট ছিল; তাহারা হস্তিদন্তের শৃঙ্গ ও আব্‌লুস কাষ্ঠ তোমার মূল্যরূপে আনিত।

Cross references

আদিপুস্তক 10:7

রয়মার সন্তান—শিবা ও দদান।

আদিপুস্তক 25:3

যক্‌ষণ হইতে শিবা ও দদান জন্মে। অশূরীয়, লটূশীয় ও লিয়ূম্মীয় লোকেরা দদানের সন্তান।

১ রাজাবলি 10:22

কেননা সমুদ্রে হীরমের জাহাজের সহিত রাজারও তর্শীশের জাহাজ ছিল; সেই তর্শীশের জাহাজ সকল তিন বৎসরান্তে এক বার স্বর্ণ, রৌপ্য, হস্তিদন্ত, কপি ও শিখী লইয়া আসিত।

১ ইতিহাস 1:9

কূশের সন্তান—সবা, হবীলা, সপ্তা, রয়মা ও সপ্তকা।

১ ইতিহাস 1:32

অব্রাহামের উপপত্নী কটূরার গর্ভজাত সন্তান—সিম্রণ, যক্‌ষণ, মদান, মিদিয়ন, যিশ্‌বক ও শূহ।

২ ইতিহাস 9:21

কেননা হূরমের দাসদের সহিত রাজার কতকগুলি জাহাজ তর্শীশে যাইত; সেই তর্শীশের জাহাজ সকল তিন বৎসরান্তে এক বার স্বর্ণ, রৌপ্য, হস্তিদন্ত, কপি ও শিখী লইয়া আসিত।

যিরমিয় 25:23

দদান, টেমা, বূষ, ও ছিন্নগুম্ফ সমস্ত লোক,

যিরমিয় 49:8

হে দদান-নিবাসিগণ, তোমরা পলায়ন কর, মুখ ফিরাও, গভীরে গিয়া বাস কর, কেননা আমি এষৌর উপরে তাহার বিপদ, তাহাকে প্রতিফল দিবার সময় উপস্থিত করিব।

ইজেকিয়েল 25:13

এই জন্য প্রভু সদাপ্রভু এই কথা কহেন, আমি ইদোমের উপরে আপন হস্ত বিস্তার করিব, তাহার মধ্য হইতে মনুষ্য ও পশু উচ্ছিন্ন করিব, আমি তৈমন অবধি তাহার দেশ উৎসন্ন স্থান করিব, ও দদান পর্য্যন্ত তাহার লোক খড়্‌গে পতিত হইবে।

ইজেকিয়েল 27:20

দদান রথে বিস্তরণীয় দুলিচা সম্বন্ধে তোমার ব্যবসায়ী ছিল।

ইজেকিয়েল 38:13

শিবা, দদান ও তর্শীশের বণিকগণ এবং তথাকার সকল যুবসিংহ তোমাকে বলিবে, তুমি কি লুট করিবার জন্য আসিলে? দ্রব্য হরণার্থে কি আপনার নিকটে তোমার এই জনসমাজকে একত্র করিলে? স্বর্ণ ও রৌপ্য লইয়া যাওয়া, পশু ও ধন হরণ করা, বিস্তর লুট করা, কি তোমার অভিপ্রায়?

প্রকাশিত বাক্য 18:12

এই সকল বাণিজ্য-দ্রব্য—স্বর্ণ, রৌপ্য, বহুমূল্য মণি, মুক্তা, মসীনা-বস্ত্র, বেগুনিয়া বস্ত্র, পট্টবস্ত্র, সিন্দূরবর্ণ বস্ত্র; সর্ব্বপ্রকার চন্দন কাষ্ঠ, হস্তিদন্তের সর্ব্বপ্রকার পাত্র, বহুমূল্য কাষ্ঠের ও পিত্তলের লৌহের ও মর্ম্মরের সর্ব্বপ্রকার পাত্র,

Interlinear

Choose Theme