Home Bibles ইজেকিয়েল 26:17 · বাংলা বাইবেল
ইজেকিয়েল 26:17 · বাংলা বাইবেল

আর তাহারা তোমার বিষয়ে বিলাপ করিয়া তোমাকে বলিবে, হে সমুদ্রোৎপন্ন স্থাননিবাসিনি, তুমি কিরূপ বিনষ্ট হইলে! সেই বিখ্যাতা পুরী স্বনিবাসীদের সহিত সমুদ্রে পরাক্রান্তা ছিল, তাহারা তাহার সমস্ত অধিবাসীর উপর তাহাদের ভয়ানকতা অর্পণ করিত।

Cross references

যিহোশূয় 19:29

পরে সে সীমা ঘুরিয়া রামায় ও প্রাচীর-বেষ্টিত সোর নগরে গেল, পরে সে সীমা ঘুরিয়া হোষাতে গেল, এবং অক্‌ষীব প্রদেশস্থ সমুদ্রতীর,

২ শমূয়েল 1:19

হে ইস্রায়েল, তোমার উচ্চস্থলীতে তব তেজ নিহত হইল! হায়! বীরগণ নিপতিত হইলেন।

২ শমূয়েল 1:25

হায়! সংগ্রামের মধ্যে বীরগণ পতিত হইলেন। যোনাথন তব উচ্চস্থলিতে হত হইলেন।

যিশাইয় 14:12

হে প্রভাতি-তারা! ঊষা-নন্দন! তুমি ত স্বর্গভ্রষ্ট হইয়াছ! হে জাতিগণের নিপাতনকারী, তুমি ছিন্ন ও ভূপাতিত হইয়াছ!

যিশাইয় 23:4

হে সীদোন, লজ্জিত হও, কেননা সাগর, সমুদ্রের দৃঢ় দুর্গ, এই কথা কহিতেছে, প্রসবযন্ত্রণা ভুগি নাই, প্রসব করি নাই, যুবকদিগের প্রতিপালন কি কুমারীদিগের ভরণপোষণ করি নাই।

যিশাইয় 23:8

মুকুটবিতরণকারিণী সোর, যাহার বণিকেরা অধ্যক্ষ, মহাজনেরা পৃথিবীর গৌরবান্বিত, ইহার বিরুদ্ধে এই মন্ত্রণা কে করিয়াছে?

যিরমিয় 6:26

হে আমার জাতির কন্যে, তুমি চট পরিধান কর, ভস্মে লুণ্ঠিত হও, একমাত্র পুত্রবিয়োগ জন্য শোকের ন্যায় শোক কর, তীব্র বিলাপ কর; কেননা বিনাশক অকস্মাৎ আমাদের উপরে আসিবে।

যিরমিয় 7:29

[হে যিরূশালেম], তুমি আপনার চুল কাটিয়া দূরে ফেলিয়া দেও, বৃক্ষশূন্য গিরি সকলের উপরে উঠিয়া বিলাপ কর, কেননা সদাপ্রভু আপন ক্রোধের পাত্র বংশকে অগ্রাহ্য করিয়াছেন, পরিত্যাগ করিয়াছেন।

যিরমিয় 9:20

আহা! হে স্ত্রীলোকেরা, সদাপ্রভুর কথা শুন, তাঁহার মুখের বাক্য কর্ণে গ্রহণ কর, এবং আপন আপন কন্যাদিগকে হাহাকার করিতে শিক্ষা দেও, প্রত্যেকে আপন আপন প্রতিবাসিনীকে বিলাপ করিতে শিক্ষা দেও।

বিলাপগাথা 1:1

হায়, সেই নগরী কেমন একাকিনী বসিয়া আছে, যে লোকে পরিপূর্ণা ছিল। সে বিধবার ন্যায় হইয়াছে, যে জাতিগণের মধ্যে প্রধানা ছিল। প্রদেশ-সমূহের মধ্যে যে রাজ্ঞী ছিল, সে কর্ম্মাধীনা দাসী হইয়াছে।

ইজেকিয়েল 19:1

আর তুমি ইস্রায়েলের অধ্যক্ষগণের বিষয়ে বিলাপ কর।

ইজেকিয়েল 19:14

তাহার শাখাদণ্ড হইতে অগ্নি নির্গত হইয়া তাহার ফল গ্রাস করিয়াছে; রাজদণ্ডের জন্য একটী দৃঢ় শাখাও তাহাতে নাই। এ বিলাপ, এবং ইহা বিলাপের জন্য থাকিবে।

ইজেকিয়েল 27:2

হে মনুষ্য-সন্তান, তুমি সোরের বিষয়ে বিলাপ কর।

ইজেকিয়েল 28:2

হে মনুষ্য-সন্তান, তুমি সোরের অধ্যক্ষকে বল, প্রভু সদাপ্রভু এই কথা কহেন, তোমার চিত্ত গর্ব্বিত হইয়াছে, তুমি বলিয়াছ, আমি দেবতা, আমি সমুদ্রগণের মধ্যস্থলে ঈশ্বরের আসনে বসিয়া আছি; কিন্তু তুমি ত মনুষ্যমাত্র, দেবতা নহ, তথাপি আপন চিত্তকে ঈশ্বরের চিত্তের তুল্য বলিয়া মানিয়াছি।

ইজেকিয়েল 28:12

হে মনুষ্য-সন্তান, তুমি সোরের রাজার জন্য বিলাপ কর, ও তাহাকে বল, প্রভু সদাপ্রভু এই কথা কহেন, তুমি পরিমাণের মুদ্রাঙ্ক, তুমি পূর্ণজ্ঞান, তুমি সৌন্দর্য্যে সিদ্ধ;

ইজেকিয়েল 32:2

হে মনুষ্য-সন্তান, তুমি মিসর-রাজ ফরৌণের জন্য বিলাপ কর, আর তাহাকে বল, জাতিগণের যুবাসিংহের সহিত তোমার তুলনা করা গিয়াছিল; কিন্তু তুমি জলচর কুম্ভীরের সদৃশ; তুমি আপন নদীগণের মধ্যে আস্ফালন করিতে, নিজ চরণ দ্বারা জল মলিন করিতে ও তথাকার নদনদী কর্দ্দমময় করিতে।

ইজেকিয়েল 32:16

এ বিলাপ-গীত, লোকে ইহা গান করিবে; জাতিগণের কন্যাগণ ইহা গান করিবে; তাহারা মিসরের উদ্দেশে ও তাহার সমস্ত লোকারণ্যের উদ্দেশে ইহা গান করিবে; ইহা প্রভু সদাপ্রভু বলেন।

ইজেকিয়েল 32:23

গর্ত্তের গভীর স্থানে তাহাদের কবর দেওয়া গিয়াছে, এবং তাহার সমাজ তাহার কবরের চারিদিকে আছে; তাহারা সকলে নিহত, খড়্‌গে পতিত হইয়াছে, যাহারা জীবিতদের দেশে ত্রাস জন্মাইত।

ইজেকিয়েল 32:27

কিন্তু তাহারা অচ্ছিন্নত্বক্‌ লোকদের পতিত সেই বীরগণের সহিত শয়ন করিবে না, যাহারা আপন আপন যুদ্ধসজ্জাশুদ্ধ পাতালে নামিয়া গিয়াছে, ও যাহাদের খড়্‌গ তাহাদের মস্তকের নীচে রাখা গিয়াছে, ও যাহাদের অপরাধ তাহাদের অস্থির উপরে রহিয়াছে, কেননা জীবিতদের দেশে তাহারা বীরগণের ত্রাসভূমি ছিল।

যোয়েল 1:18

পশুগণ কেমন কোঁকাইতেছে! বৃষপাল ব্যাকুল হইতেছে, কেননা তাহাদের চরাণীস্থান নাই; মেষপালও দণ্ডভোগ করিতেছে।

ওবদিয় 1:5

তোমার নিকটে যদি চোরেরা আইসে, রাত্রিকালীন বিনাশকেরা আইসে— তুমি কেমন উচ্ছিন্ন হইল!— তবে কি কেবল প্রয়োজনমত চুরি করিবে? তোমার নিকটে যদি দ্রাক্ষা-সংগ্রহকারিগণ আইসে তাহারা কি কিছু ফল অবশিষ্ট রাখিবে না?

মীখা 2:4

সেই দিন লোকেরা তোমাদের বিষয়ে এক প্রবাদ গ্রহণ করিবে, এবং আর্ত্তনাদ সহকারে বিলাপ করিবে, বলিবে, আমাদের নিতান্তই সর্ব্বনাশ হইল, তিনি আমার জাতির অধিকার হস্তান্তর করেন; তিনি একবারে আমা হইতে তাহা দূর করেন! আমাদের ক্ষেত্র ভাগ করিয়া ধর্ম্মত্যাগী লোককে দেন।

সফনিয় 2:15

এই সেই উল্লাসপ্রিয়া নগরী, যে নির্ভয়ে বসিয়া থাকিত, যে মনে মনে বলিত, আমিই আছি, আমা ভিন্ন আর কেহ নাই; সে একেবারে ধ্বংসের আস্পদ হইল, পশুদের শয়নস্থান হইল! যে কেহ তাহার নিকট দিয়া যাইবে, সে শিশ দিবে, আপন হস্ত সঞ্চালন করিবে।

প্রকাশিত বাক্য 18:9

আর পৃথিবীর যে সকল রাজা তাহার সঙ্গে ব্যভিচার ও বিলাস করিত, তাহারা তাহার দাহের ধূম দেখিয়া তাহার জন্য রোদন ও বক্ষে করাঘাত করিবে;

প্রকাশিত বাক্য 18:16

হায়! হায়! সেই মহানগরীর সন্তাপ, যে মসীনা-বস্ত্র, বেগুনিয়া বস্ত্র ও সিন্দূরবর্ণ বস্ত্র পরিহিতা ছিল, এবং সুবর্ণে ও বহুমূল্য মণি মুক্তায় মণ্ডিতা ছিল;

Interlinear

Choose Theme