এখন তোমার পতনের দিনে উপকূল সকল কাঁপিতেছে, তোমার শেষগতিতে সমুদ্রস্থিত দ্বীপ সকল বিহ্বল হইতেছে।
Cross references
ঐ জনশ্রুতি মিসরে পৌঁছিবামাত্র লোকে সোরের সংবাদে ব্যথিত হইবে।
হে তর্শীশ-কন্যা, তুমি নীল নদীর ন্যায় আপন দেশ প্লাবিত কর, তোমার কটিবন্ধন আর নাই।
উপকূল সকল দৃষ্টিপাত করিয়া ভীত হইল, পৃথিবীর প্রান্ত সকল ত্রাসযুক্ত হইল; তাহারা নিকটবর্ত্তী হইয়া আসিল।
প্রভু সদাপ্রভু সোরকে এই কথা কহেন, তোমার পতনের শব্দে, তোমার মধ্যে আহত লোকদের কোঁকানিতে ও ভয়ানক নরহত্যায় উপকূল সকল কি কাঁপিবে না?
তোমার কর্ণধারদের ক্রন্দনের শব্দে উপনগর সকল কম্পিত হইবে।
উপকূল-নিবাসিগণ সকলে তোমার অবস্থায় বিস্ময়াপন্ন হইয়াছে, ও তাহাদের রাজগণ নিতান্ত উদ্বিগ্ন হইয়াছে, বিকৃতবদন হইয়াছে।
প্রভু সদাপ্রভু এই কথা কহেন, পাতালে তাহার নামিয়া যাইবার দিনে আমি শোক নিরূপণ করিলাম; আমি তাহার জন্য জলধিকে আচ্ছাদন করিলাম, ও তাহার স্রোতঃসমূহ নিবৃত্ত করিলাম, তাহাতে জলরাশি রুদ্ধ হইল; এবং আমি তাহার জন্য লিবানোনকে কৃষ্ণবর্ণ করিলাম, ও ক্ষেত্রস্থ বৃক্ষ সকল তাহার জন্য জীর্ণ হইল।