Home Bibles ইজেকিয়েল 32:23 · বাংলা বাইবেল
ইজেকিয়েল 32:23 · বাংলা বাইবেল

গর্ত্তের গভীর স্থানে তাহাদের কবর দেওয়া গিয়াছে, এবং তাহার সমাজ তাহার কবরের চারিদিকে আছে; তাহারা সকলে নিহত, খড়্‌গে পতিত হইয়াছে, যাহারা জীবিতদের দেশে ত্রাস জন্মাইত।

Cross references

ইয়োব 28:13

মনুষ্য তাহার মূল্য জানে না, জীবিতদের দেশে তাহা পাওয়া যায় না।

গীতসংহিতা 27:13

আমি জীবিতদের দেশে সদাপ্রভুর মঙ্গলভাব দেখিব, এমন বিশ্বাস যদি না করিতাম, [তবে আমার কি হইত]?

গীতসংহিতা 116:9

আমি সদাপ্রভুর সাক্ষাতে যাতায়াত করিব, জীবিতদের দেশেই করিব।

গীতসংহিতা 142:5

আমি তোমার কাছে কাঁদিলাম, হে সদাপ্রভু, আমি কহিলাম, তুমিই আমার আশ্রয়, তুমি জীবিত লোকদের দেশে আমার অধিকার।

যিশাইয় 14:15

তুমি ত নামান যাইবে পাতালে, গর্ত্তের গভীরতম তলে।

যিশাইয় 14:16

তোমাকে দেখিলে লোকে একদৃষ্টিতে তোমার প্রতি নিরীক্ষণ করিবে, তোমার বিষয়ে বিবেচনা করিবে, এ কি সেই পুরুষ, যে পৃথিবীকে কম্পান্বিত করিত, রাজ্য সকল বিচলিত করিত,

যিশাইয় 14:17

জগৎকে নির্জ্জন স্থানের ন্যায় করিত, জগতের নগর সকল উৎপাটন করিত, বন্দিদিগকে বাটী যাইতে দিত না?’

যিশাইয় 38:11

আমি বলিলাম, আমি সদাপ্রভুকে জীবিতদের দেশে সদাপ্রভুকে আর দেখিব না, জগন্নিবাসীদের সঙ্গে মনুষ্যকেও আর দেখিব না।

যিশাইয় 51:12

আমি, আমিই তোমাদের সাত্ত্বনাকর্ত্তা। তুমি কে যে, মর্ত্ত্যকে ভয় করিতেছ, সে ত মরিয়া যাইবে; এবং মনুষ্য-সন্তানকে ভয় করিতেছ, সে ত তৃণের ন্যায় হইয়া পড়িবে;

যিরমিয় 11:19

কিন্তু আমি বধার্থে নীয়মান গৃহপালিত মেষশাবকের ন্যায় ছিলাম; জানিতাম না যে, তাহারা আমার বিরুদ্ধে কুমন্ত্রণা করিয়াছে, বলিয়াছে, আইস, আমরা ফলশুদ্ধ বৃক্ষটী নষ্ট করি, জীবিত লোকদের দেশ হইতে উহাকে ছেদন করিয়া ফেলি, যেন উহার নাম আর স্মরণে না থাকে।

ইজেকিয়েল 26:17

আর তাহারা তোমার বিষয়ে বিলাপ করিয়া তোমাকে বলিবে, হে সমুদ্রোৎপন্ন স্থাননিবাসিনি, তুমি কিরূপ বিনষ্ট হইলে! সেই বিখ্যাতা পুরী স্বনিবাসীদের সহিত সমুদ্রে পরাক্রান্তা ছিল, তাহারা তাহার সমস্ত অধিবাসীর উপর তাহাদের ভয়ানকতা অর্পণ করিত।

ইজেকিয়েল 26:20

তখন আমি তোমাকে পাতালগামীদের সঙ্গে প্রাক্কালীন লোকদের নিকটে নামাইব, এবং অধোভুবনে, চিরোৎসন্ন স্থানে, পাতালগামী সকলের সঙ্গে বাস করাইব, তাহাতে তুমি আর বসতিস্থান হইবে না; কিন্তু জীবিতদিগের দেশে আমি শোভা স্থাপন করিব ।

ইজেকিয়েল 32:24

সেই স্থানে এলম ও তাহার কবরের চারিদিকে তাহার সমস্ত লোকারণ্য আছে; তাহারা সকলে নিহত, খড়্‌গে পতিত হইয়াছে, তাহারা অচ্ছিন্নত্বক্‌ অবস্থায় অধোভুবনে নামিয়া গিয়াছে; তাহারা জীবিতদের দেশে ত্রাস জন্মাইত, এবং পাতালবাসীদের সঙ্গে আপনাদের অপমান ভোগ করিয়াছে।

ইজেকিয়েল 32:32

কেননা আমি জীবিতদের দেশে তাহা হইতে ত্রাস উৎপন্ন করিয়াছি; আর অচ্ছিন্নত্বক্‌ লোকদের মধ্যে, খড়্‌গনিহত লোকদের সঙ্গে, ফরৌণ ও তাহার সমস্ত লোকারণ্য শায়িত হইবে; ইহা প্রভু সদাপ্রভু বলেন।

Interlinear

Choose Theme