Home Bibles জখরিয় 6:8 · বাংলা বাইবেল
জখরিয় 6:8 · বাংলা বাইবেল

তখন তিনি আমাকে ডাকিয়া কহিলেন, দেখ, যাহারা উত্তর দেশে যাইতেছে, তাহারা উত্তর দেশে আমার আত্মাকে সুস্থির করিয়াছে।

Cross references

বিচারকগণ 8:3

তোমাদেরই হস্তে ত ঈশ্বর মিদিয়নের দুই রাজাকে, ওরেব ও সেবকে, সমর্পণ করিয়াছেন; আমি তোমাদের এই কর্ম্মের তুল্য কোন কর্ম্ম করিতে পারিয়াছি? তখন তাঁহার এই কথায় তাঁহার প্রতি তাহাদের ক্রোধ নিবৃত্ত হইল।

বিচারকগণ 15:7

শিম্‌শোন তাহাদিগকে কহিলেন, তোমরা যদি এ প্রকার কাজ কর, তবে আমি নিশ্চয়ই তোমাদের প্রতিশোধ লইব, তাহার পর ক্ষান্ত হইব।

উপদেশক 10:4

যদ্যপি তোমার উপরে শাসনকর্ত্তার মনে বিরুদ্ধ ভাব জন্মে, তথাপি তোমার স্থান ছাড়িও না, কেননা শান্তভাব বড় বড় পাপ ক্ষান্ত করে।

যিশাইয় 1:24

এইজন্য প্রভু, বাহিনীগণের সদাপ্রভু, ইস্রায়েলের একবীর কহেন, আহা, আমি আপন বিপক্ষদিগকে [দণ্ড দিয়া] শান্তি পাইব, ও আমার শত্রুদিগকে প্রতিশোধ দিব।

যিশাইয় 18:3

হে জগন্নিবাসিগণ, হে পৃথিবীর অধিবাসিগণ, যখন পর্ব্বতগণের উপরে পতাকা উঠিবে, দৃষ্টিপাত করিও, এবং যখন তূরী বাজিবে, শ্রবণ করিও।

যিশাইয় 42:13

সদাপ্রভুর বীরের ন্যায় যাত্রা করিবেন, যোদ্ধার ন্যায় উদ্যোগ উত্তেজিত করিবেন; তিনি জয়ধ্বনি করিবেন, হাঁ, মহানাদ করিবেন; তিনি শত্রুদের বিপরীতে পরাক্রম দেখাইবেন;

যিশাইয় 48:14

তোমরা সকলে একত্র হইয়া শুন, উহাদের মধ্যে কে এ সকলের সংবাদ দিয়াছে? সদাপ্রভু ঐ যে ব্যক্তিকে প্রেম করেন, সে বাবিলের সম্বন্ধে তাঁহার মনোরথ সিদ্ধ করিবে, তাহার বাহু কল্‌দীয়দের উপরে [স্থাপিত হইবে]।

যিশাইয় 51:22

তোমার প্রভু সদাপ্রভু, তোমার ঈশ্বর, যিনি আপন প্রজাদের পক্ষবাদী, তিনি এই কথা কহেন, দেখ, আমি মত্ততাজনক পানপাত্র, আমার ক্রোধরূপ বৃহৎ পানপাত্র, তোমার হস্ত হইতে লইলাম; সেই পানপাত্রে তুমি আর পান করিবে না।

যিরমিয় 51:48

আর আকাশমণ্ডল, পৃথিবী ও তন্মধ্যস্থিত সকলে বাবিলের বিষয়ে আনন্দগান করিবে, কেননা লুটকারিগণ উত্তরদিক্‌ হইতে তাহার কাছে আসিবে, ইহা সদাপ্রভু কহেন।

ইজেকিয়েল 5:13

এই প্রকারে আমার ক্রোধ সম্পন্ন হইবে, এবং আমি তাহাদের উপরে আপন ক্রোধ চরিতার্থ করিয়া শান্ত হইব; তাহাদের প্রতি আমার কোপ সম্পন্ন হইলে তাহারা জানিতে পারিবে যে, আমি সদাপ্রভু আপন অন্তর্জ্বালায় এই কথা বলিয়াছি।

ইজেকিয়েল 16:42

আমি তোমার প্রতি আপন ক্রোধ চরিতার্থ করিয়া শান্ত হইব, তাহাতে তোমার উপর হইতে আমার অন্তর্জ্বালা যাইবে, আমি ক্ষান্ত হইব, আর অসন্তুষ্ট হইব না।

ইজেকিয়েল 16:63

অভিপ্রায় এই, আমি যখন তোমার ক্রিয়া সকল মার্জ্জনা করিব, তখন তুমি যেন তাহা স্মরণ করিয়া লজ্জিতা হও, ও নিজ অপমান প্রযুক্ত আর কখনও মুখ না খুল, ইহা প্রভু সদাপ্রভু বলেন।

ইজেকিয়েল 24:13

তোমার অশৌচে কুকর্ম্ম আছে; আমি তোমাকে শুচি করিলেও তুমি শুচি হইলে না, এই জন্য তুমি আপন অশৌচ হইতে আর শুচীকৃত হইবে না, যাবৎ আমি তোমাতে নিজ ক্রোধ চরিতার্থ করিয়া শান্ত না হইব।

জখরিয় 1:15

আর নিশ্চিন্ত জাতিগণের প্রতি আমি মহাক্রোধাবিষ্ট হইয়াছি; কেননা আমি যৎকিঞ্চিৎ ক্রোধাবিষ্ট হইলে তাহারা অমঙ্গলার্থে সাহায্য করিল।

প্রকাশিত বাক্য 18:21

পরে এক শক্তিমান দূত বৃহৎ এক পাট যাঁতার তুল্য একখান প্রস্তর লইয়া সমুদ্রে নিক্ষেপ করিয়া কহিলেন, ইহার ন্যায় মহানগরী বাবিল মহাবলে নিপাতিতা হইবে, আর কখনও তাহার উদ্দেশ পাওয়া যাইবে না।

Interlinear

Choose Theme