Home Bibles ইয়োব 18:8 · বাংলা বাইবেল
ইয়োব 18:8 · বাংলা বাইবেল

সে ত আপন পাদসঞ্চারে জালমধ্যে চালিত হয়, সে ফাঁশ-কলের উপর দিয়া গমন করে।

Cross references

এস্থার 3:9

যদি মহারাজের অভিমত হয়, তবে তাহাদিগকে বিনষ্ট করিতে লেখা যাউক; তাহাতে আমি রাজ-ভাণ্ডারে রাখিবার জন্য কার্য্যকারী লোকদের হস্তে দশ সহস্র তালন্ত রৌপ্য দিব।

এস্থার 6:13

আর হামন আপন স্ত্রী সেরশকে ও সমস্ত বন্ধুকে আপনার সম্বন্ধীয় সকল ঘটনার কথা কহিল; তাহাতে তাহার জ্ঞানবান লোকেরা ও তাহার স্ত্রী সেরশ তাহাকে কহিল, যাহার সম্মুখে তোমার এই পতনের আরম্ভ হইল, সেই মর্দখয় যদি যিহূদী বংশীয় লোক হয়, তবে তুমি তাহাকে জয় করিতে পারিবে না, বরং তুমি তাহার সম্মুখে নিশ্চয়ই পতিত হইবে।

এস্থার 7:5

তখন অহশ্বেরশ রাজা ইষ্টের রাণীকে কহিলেন, এমন কার্য্য করিবার মানস যাহার অন্তরে জন্মিয়াছে, সে কে? আর সে কোথায়?

এস্থার 7:10

তাহাতে হামন মর্দখয়ের জন্য যে ফাঁশিকাষ্ঠ প্রস্তুত করিয়াছিল, লোকেরা তাহার উপরে হামনকে ফাঁশি দিল; তখন রাজার ক্রোধ প্রশমিত হইল।

ইয়োব 22:10

এই কারণ তোমার চতুর্দ্দিকে ফাঁদ আছে, আকস্মিক ত্রাস তোমাকে বিহ্বল করে।

গীতসংহিতা 9:15

জাতিগণ আপনাদের কৃত খাতে ডুবিয়াছে; তাহারা গোপনে যে জাল পাতিয়াছিল, তাহাতে তাহাদেরই চরণ বদ্ধ হইয়াছে।

গীতসংহিতা 35:8

অজ্ঞাতসারে তাহার সর্ব্বনাশ উপস্থিত হউক; সে গোপনে পাতা আপনার জালে আপনি ধৃত হউক, সেই সর্ব্বনাশে সে পতিত হউক।

হিতোপদেশ 5:22

দুষ্ট নিজ অপরাধসমূহে ধরা পড়ে, সে নিজ পাপ-পাশে বদ্ধ হয়।

হিতোপদেশ 29:6

দুর্বৃত্ত লোকের অধর্ম্মে ফাঁদ থাকে, কিন্তু ধার্ম্মিক আনন্দিত হইয়া গান।

ইজেকিয়েল 32:3

প্রভু সদাপ্রভু এই কথা কহেন, আমি বহু জাতির সমাজ দ্বারা তোমার উপরে আপন জাল বিস্তার করিব, তাহারা আমার টানা জালে তোমাকে তুলিবে।

১ তীমথিয় 3:7

আর বহিঃস্থ লোকদের কাছেও উত্তম সাক্ষ্য প্রাপ্ত হওয়া তাঁহার আবশ্যক, পাছে তিরস্কারে ও দিয়াবলের জালে পতিত হন।

১ তীমথিয় 6:9

কিন্তু যাহারা ধনী হইতে বাসনা করে, তাহারা পরীক্ষাতে ও ফাঁদে এবং নানাবিধ মূঢ় ও হানিকর অভিলাষে পতিত হয়, সে সকল মনুষ্যদিগকে সংহারে ও বিনাশে মগ্ন করে।

২ তীমথিয় 2:26

যেন তাহারা সত্যের তত্ত্বজ্ঞান প্রাপ্ত হয়, এবং তাঁহার ইচ্ছা সাধনের নিমিত্ত প্রভুর দাসের দ্বারা দিয়াবলের ফাঁদ হইতে জীবনার্থে ধৃত হইয়া চেতনা পাইয়া বাঁচে।

Interlinear

Choose Theme