Home Bibles উপদেশক 7:1 · বাংলা বাইবেল
উপদেশক 7:1 · বাংলা বাইবেল

উৎকৃষ্ট তৈল অপেক্ষা সুখ্যাতি ভাল, এবং জন্মদিন অপেক্ষা মরণদিন ভাল।

Cross references

রূথ 3:14

তাহাতে রূৎ প্রাতঃকাল পর্য্যন্ত তাঁহার চরণসমীপে শুইয়া রহিল, পরে কেহ তাহাকে চিনিতে পারে, এমন সময় না হইতে উঠিল; কারণ বোয়স কহিলেন, খামারে ও স্ত্রীলোকটী যে আসিয়াছে, ইহা লোকে জ্ঞাত না হউক।

ইয়োব 3:17

সেই স্থানে দুষ্টগণ আর উৎপাত করে না, সেই স্থানে শ্রান্তেরা বিশ্রাম পায়;

গীতসংহিতা 133:2

তাহা মস্তকে নিষিক্ত উৎকৃষ্ট তৈল-সদৃশ, যাহা দাড়িতে, হারোণের দাড়িতে ক্ষরিয়া পড়িল, তাঁহার বস্ত্রের গলায় ক্ষরিয়া পড়িল।

হিতোপদেশ 15:30

চক্ষুর জ্যোতিঃ চিত্তকে আনন্দিত করে, মঙ্গল-সমাচার অস্থি সকল পুষ্ট করে।

হিতোপদেশ 22:1

প্রচুর ধন অপেক্ষা সুখ্যাতি বরণীয়; রৌপ্য ও সুবর্ণ অপেক্ষা প্রসন্নতা ভাল।

হিতোপদেশ 25:10

পাছে শ্রোতা তোমাকে তিরস্কার করে, আর তোমার অখ্যাতি না ঘুচে।

হিতোপদেশ 27:9

সুগন্ধি তৈল ও ধূপ চিত্তকে আমোদিত করে, মিত্রের আন্তরিক মন্ত্রণাজনিত মিষ্টতা তদ্রূপ।

উপদেশক 4:2

অতএব যাহারা এখনও জীবিত আছে, তাহাদের অপেক্ষা, যাহারা ইতিপূর্ব্বে মরিয়া গিয়াছে, আমি তাহাদিগের প্রশংসা করিলাম।

উপদেশক 10:1

মৃত মক্ষিকাদের দ্বারা বণিকের সুগন্ধি তৈল দুগর্ন্ধ হয় ও মাতিয়া উঠে; প্রজ্ঞা ও সম্মান অপেক্ষা যৎকিঞ্চিৎ অজ্ঞানতা গুরুভার।

পরমগীত 1:3

তোমার সুগন্ধি তৈল সৌরভে উৎকৃষ্ট; তোমার নাম সেচিত সুগন্ধি তৈলস্বরূপ; এই জন্যই কুমারীগণ তোমাকে প্রেম করে।

পরমগীত 4:10

তোমার প্রেম কেমন মনোরম! অয়ি মম ভগিনি! মম কান্তে! তোমার প্রেম দ্রাক্ষারস হইতে কত উৎকৃষ্ট! তোমার তৈলের সৌরভ সমস্ত সুগন্ধি দ্রব্য অপেক্ষা কত উৎকৃষ্ট!

যিশাইয় 56:5

তাহাদিগকে আমি আমার গৃহমধ্যে ও আমার প্রাচীরের ভিতরে পুত্রকন্যা অপেক্ষা উত্তম স্থান ও নাম দিব; আমি তাহাদিগকে লোপহীন অনন্তকালস্থায়ী নাম দিব।

যিশাইয় 57:1

ধার্ম্মিক বিনষ্ট হইতেছে, কিন্তু কেহ সে বিষয়ে মনোযোগ করে না; সাধু মনুষ্যগণকে চয়ন করা যাইতেছে, কিন্তু কেহ বিবেচনা করে না যে, বিপদের সম্মুখ হইতে ধার্ম্মিককে চয়ন করা যাইতেছে।

লূক 10:20

তথাপি আত্মারা যে তোমাদের বশীভূত হয়, ইহাতে আনন্দ করিও না; কিন্তু তোমাদের নাম যে স্বর্গে লিখিত আছে, ইহাতেই আনন্দ কর।

যোহন 13:2

আর রাত্রিভোজের সময়ে—দিয়াবল তাঁহাকে সমর্পণ করিবার সঙ্কল্প শিমোনের পুত্র ঈষ্করিয়োতীয় যিহূদার হৃদয়ে স্থাপন করিলে পর

২ করিন্থীয় 5:1

কারণ আমরা জানি, যদি আমাদের এই তাম্বুরূপ পার্থিব বাটী ভাঙ্গিয়া যায়, তবে ঈশ্বরদত্ত এক গাঁথনি আমাদের আছে, সেই বাটী অহস্তনির্ম্মিত, অনন্তকালস্থায়ী ও স্বর্গে স্থিত।

২ করিন্থীয় 5:8

আমরা সাহস করিতেছি, এবং দেহ হইতে দূরে প্রবাস ও প্রভুর কাছে নিবাস করা অধিক বাঞ্ছনীয় জ্ঞান করিতেছি।

ফিলিপীয় 1:21

কেননা আমার পক্ষে জীবন খ্রীষ্ট, এবং মরণ লাভ।

ইব্রীয় 11:2

কারণ এই সম্বন্ধেই প্রাচীনগণের পক্ষে সাক্ষ্য দেওয়া হইয়াছিল।

ইব্রীয় 11:39

আর বিশ্বাস প্রযুক্ত ইহাঁদের সকলের পক্ষে সাক্ষ্য দেওয়া হইয়াছিল, কিন্তু ইহাঁরা প্রতিজ্ঞার ফল প্রাপ্ত হন নাই;

প্রকাশিত বাক্য 14:13

পরে আমি স্বর্গ হইতে এই বাণী শুনিলাম, তুমি লিখ, ধন্য সেই মৃতেরা যাহারা এখন অবধি প্রভুতে মরে, হাঁ, আত্মা কহিতেছেন, তাহারা আপন আপন শ্রম হইতে বিশ্রাম পাইবে; কারন তাহাদের কার্য্য সকল তাহাদের সঙ্গে সঙ্গে চলে।

Interlinear

Choose Theme