মৃত মক্ষিকাদের দ্বারা বণিকের সুগন্ধি তৈল দুগর্ন্ধ হয় ও মাতিয়া উঠে; প্রজ্ঞা ও সম্মান অপেক্ষা যৎকিঞ্চিৎ অজ্ঞানতা গুরুভার।
Cross references
এই সকলের দ্বারা তুমি অভিষেকার্থ পবিত্র তৈল গন্ধবণিকের প্রক্রিয়া মতে কৃত তৈল, প্রস্তুত করিবে, তাহা অভিষেকার্থ পবিত্র তৈল হইবে।
আর সদাপ্রভু মোশিকে কহিলেন, তুমি আপনার নিকটে সুগন্ধি দ্রব্য লইবে,—গুগ্গুলু, নখী, কুন্দুরু; এই সকল সুগন্ধি দ্রব্যের ও নির্ম্মল লবানের প্রত্যেকটী সমভাগ করিয়া লইবে।
আর হনানির পুত্র যেহূ দর্শক তাঁহার সহিত সাক্ষাৎ করিতে গিয়া যিহোশাফট রাজাকে কহিলেন, দুর্জনের সাহায্য করা এবং সদাপ্রভুর বিদ্বেষীদিগকে প্রেম করা কি আপনার উপযুক্ত? এ জন্য সদাপ্রভু হইতে আপনার উপরে ক্রোধ বর্ত্তিল।
তাহাকে এই জন্য ঘুষ দেওয়া হইয়াছিল, যেন আমি ভীত হইয়া সেই কর্ম্ম করি ও পাপ করি, এবং তাহারা যেন আমার দুর্নাম করিবার সূত্র পাইয়া আমাকে টিট্কারি দিতে পারে।
ইস্রায়েল-রাজ শলোমন এই সকল কার্য্য করিয়া কি অপরাধী হন নাই? কিন্তু অনেক জাতির মধ্যে তাহার তুল্য কোন রাজা ছিল না; আর তিনি আপন ঈশ্বরের প্রিয় পাত্র ছিলেন, এবং ঈশ্বর তাঁহাকে সমস্ত ইস্রায়েলের উপরে রাজা করিয়াছিলেন; তথাপি বিজাতীয় স্ত্রীরা তাঁহাকেও পাপ করাইয়াছিল।
যুদ্ধাস্ত্র অপেক্ষাও প্রজ্ঞা উত্তম, কিন্তু এক জন পাপী বহু মঙ্গল নষ্ট করে।
বল, কেহ যদি আপন বস্ত্রের অঞ্চলে পবিত্র মাংস বহন করে, আর সেই অঞ্চলে রুটী, কি সিদ্ধ শবজি, কি দ্রাক্ষারস, কি তৈল, কি অন্য কোন খাদ্যদ্রব্য স্পর্শ করা হয়, তবে সে দ্রব্য কি পবিত্র হইবে? যাজকগণ উত্তর করিয়া বলিলেন, না।
তখন হগয় কহিলেন, শবের স্পর্শে অশুচি কোন লোক যদি ইহার মধ্যে কোন দ্রব্য স্পর্শ করে, তবে তাহা কি অশুচি হইবে? যাজকগণ উত্তর করিয়া বলিলেন, তাহা অশুচি হইবে।
তোমরা পৃথিবীর লবণ, কিন্তু লবণের স্বাদ যদি যায়, তবে তাহা কি প্রকারে লবণের গুণবিশিষ্ট করা যাইবে? তাহা আর কোন কার্য্যে লাগে না, কেবল বাহিরে ফেলিয়া দিবার ও লোকের পদতলে দলিত হইবার যোগ্য হয়।
ফলতঃ যাকোবের নিকট হইতে কয়েক জনের আসিবার পূর্ব্বে তিনি পরজাতীয়দের সহিত আহার ব্যবহার করিতেন, কিন্তু উহারা আসিলে পর তিনি ছিন্নত্বক্দের ভয়ে পিছাইয়া পড়িতে ও আপনাকে পৃথক্ রাখিতে লাগিলেন।