উপদেশক 4:2 · বাংলা বাইবেল
অতএব যাহারা এখনও জীবিত আছে, তাহাদের অপেক্ষা, যাহারা ইতিপূর্ব্বে মরিয়া গিয়াছে, আমি তাহাদিগের প্রশংসা করিলাম।
Cross references
ইয়োব 3:11
আমি কেন গর্ভে মরি নাই? উদর হইতে পড়িবামাত্র কেন প্রাণত্যাগ করি নাই?
ইয়োব 3:17
সেই স্থানে দুষ্টগণ আর উৎপাত করে না, সেই স্থানে শ্রান্তেরা বিশ্রাম পায়;
ইয়োব 3:21
তাহারা মৃত্যুর আকাঙ্ক্ষা করে, কিন্তু তাহা আইসে না, তাহারা গুপ্ত ধন অপেক্ষা তাহার সন্ধান করে।
ইয়োব 3:22
কবর পাইতে পারিলে তাহারা আহ্লাদ করে, মহানন্দে উল্লাসিত হয়।
উপদেশক 2:17
সুতরাং আমি জীবনে বিরক্ত হইলাম; কেননা সূর্য্যের নীচে কৃত কার্য্য আমার ক্লেশদায়ক বোধ হইল; কারণ সকলই অসার ও বায়ুভক্ষণ মাত্র।
উপদেশক 7:1
উৎকৃষ্ট তৈল অপেক্ষা সুখ্যাতি ভাল, এবং জন্মদিন অপেক্ষা মরণদিন ভাল।
উপদেশক 9:4
সমস্ত জীবিত লোকের মধ্যে প্রত্যাশা আছে, কেননা মৃত সিংহ অপেক্ষা বরং জীবিত কুকুর ভাল।