Home Book6 19 · বাংলা বাইবেল

Book6

Chapter 19

বাংলা বাইবেল
1আর গুলিবাঁটক্রমে দ্বিতীয় অংশ শিমিয়োনের নামে, আপন আপন গোষ্ঠী অনুসারে শিমিয়োন-সন্তানগণের বংশের নামে উঠিল; তাহাদের অধিকার যিহূদা-সন্তানগণের অধিকারের মধ্যে হইল।
2তাহাদের অধিকার হইল বের্‌-শেবা,
3(বা শেবা), মোলাদা, হৎসর-শূয়াল,
4বালা, এৎসম, ইল্‌তোলদ, বথূল, হর্মা,
5[5,6] সিক্লগ, বৈৎ-মর্কাবোৎ, হৎসর-সুষা, বৈৎ-লবায়োৎ ও শারূহণ;
7স্ব স্ব গ্রামের সহিত তেরটী নগর। ঐন, রিম্মোণ, এথর ও আশন; স্ব স্ব গ্রামের সহিত চারিটী নগর;
8আর বালৎ-বের, [অর্থাৎ] দক্ষিণ দেশস্থ রামা পর্য্যন্ত ঐ ঐ নগরের চারিদিকের সমস্ত গ্রাম। আপন আপন গোষ্ঠী অনুসারে শিমিয়োন-সন্তানগণের বংশের এই অধিকার।
9শিমিয়োন-সন্তানগণের অধিকার যিহূদা-সন্তানগণের অধিকারের এক ভাগ ছিল, কেননা যিহূদা-সন্তানগণের অংশ তাহাদের প্রয়োজন অপেক্ষা অধিক ছিল; অতএব শিমিয়োন-সন্তানগণ তাহাদের অধিকারের মধ্যে অধিকার পাইল।
10পরে গুলিবাঁটক্রমে তৃতীয় অংশ আপন আপন গোষ্ঠী অনুসারে সবূলূন-সন্তানদের নামে উঠিল; সারীদ পর্য্যন্ত তাহাদের অধিকারের সীমা হইল।
11তাহাদের সীমা পশ্চিমদিকে অর্থাৎ মারালায় উঠিয়া গেল, এবং দব্বেশৎ পর্য্যন্ত গেল, যক্নিয়ামের সম্মুখস্থ স্রোত পর্য্যন্ত গেল।
12আর সারীদ হইতে পূর্ব্বদিকে, সূর্য্যোদয় দিকে ফিরিয়া কিশ্‌লোৎ-তাবোরের সীমা পর্য্যন্ত গেল; পরে দাবরৎ পর্য্যন্ত নির্গত হইয়া যাফিয়ে উঠিয়া গেল।
13আর তথা হইতে পূর্ব্বদিক, সূর্য্যোদয়ের দিক, হইয়া গাৎ-হেফর দিয়া এৎ-কাৎসীন পর্য্যন্ত গেল; এবং নেয়ের দিকে বিস্তৃত রিম্মোণে গেল।
14আর ঐ সীমা হন্নাথোনের উত্তরদিকে উহা বেষ্টন করিল, আর যিপ্তহেল উপত্যকা পর্য্যন্ত গেল।
15আর কটৎ, নহলাল, শিম্রোণ, যিদালা ও বৈৎ-লেহম; স্ব স্ব গ্রামের সহিত বারোটী নগর।
16আপন আপন গোষ্ঠী অনুসারে সবূলূন-সন্তানদের এই অধিকার; স্ব স্ব গ্রামের সহিত এই সকল নগর।
17পরে গুলিবাঁটক্রমে চতুর্থ অংশ ইষাখরের নামে, আপন আপন গোষ্ঠী অনুসারে ইষাখর-সন্তানগণের নামে উঠিল।
18[18,19] যিষ্রিয়েল, কসুল্লোৎ, শূনেম, হফারয়িম,
20শীয়োন, অনহরৎ, রব্বীৎ, কিশিয়োন,
21এবস, রেমৎ, ঐন্‌-গন্নীম, ঐন্‌-হদ্দা ও বৈৎ-পৎসেস তাহাদের অধিকার হইল।
22আর সে সীমা তাবোর, শহৎসূমা ও বৈৎ-শেমশ পর্য্যন্ত গেল, আর যর্দ্দন তাহাদের সীমার প্রান্ত হইল; স্ব স্ব গ্রামের সহিত ষোলটী নগর।
23আপন আপন গোষ্ঠী অনুসারে ইষাখর-সন্তানগণের বংশের এই অধিকার; স্ব স্ব গ্রামের সহিত এই সকল নগর।
24পরে গুলিবাঁটক্রমে পঞ্চম অংশ আপন আপন গোষ্ঠী অনুসারে আশের-সন্তানগণের বংশের নামে উঠিল।
25তাহাদের সীমা হিল্‌কৎ, হলী, বেটন, অক্‌ষফ,
26অলম্মেলক, অমাদ ও মিশাল, এবং পশ্চিমদিকে কর্মিল, ও শীহোর-লিব্‌নৎ পর্য্যন্ত গেল।
27আর সূর্য্যোদয় দিকে বৈৎ-দাগোনের অভিমুখে ঘুরিয়া সবূলুন ও উত্তরদিকে যিপ্তহেল উপত্যকা, বৈৎ-এমক ও ন্যীয়েল পর্য্যন্ত গেল, পরে বামদিকে কাবূলে,
28এবং এব্রোণে, রহোবে, হম্মোনে ও কান্নাতে, এবং মহাসীদোন পর্য্যন্ত গেল।
29পরে সে সীমা ঘুরিয়া রামায় ও প্রাচীর-বেষ্টিত সোর নগরে গেল, পরে সে সীমা ঘুরিয়া হোষাতে গেল, এবং অক্‌ষীব প্রদেশস্থ সমুদ্রতীর,
30আর উম্মা, অফেক ও রহোব তাহার প্রান্ত হইল; স্ব স্ব গ্রামের সহিত বাইশটী নগর।
31আপন আপন গোষ্ঠী অনুসারে আশের-সন্তানগণের বংশের এই অধিকার; স্ব স্ব গ্রামের সহিত এই সকল নগর।
32পরে গুলিবাঁটক্রমে ষষ্ঠ অংশ নপ্তালি-সন্তানগণের নামে, আপন আপন গোষ্ঠী অনুসারে নপ্তালি-সন্তানগণের নামে উঠিল।
33তাহাদের সীমা হেলফ অবধি, সানন্নীমস্থ অলোন বৃক্ষ অবধি, অদামীনেকব ও যব্‌নিয়েল দিয়া লক্কুম পর্য্যন্ত গেল, ও তাহার অন্তভাগ যর্দ্দনে ছিল।
34আর ঐ সীমা পশ্চিমদিকে ফিরিয়া অস্‌নোৎ-তাবোর পর্য্যন্ত গেল, এবং তথা হইতে হুক্কোক পর্য্যন্ত গেল; আর দক্ষিণে সবূলূন পর্য্যন্ত, ও পশ্চিমে আশের পর্য্যন্ত, ও সূর্য্যোদয় দিকে যর্দ্দন সমীপস্থ যিহূদা পর্য্যন্ত গেল।
35আর প্রাচীরবেষ্টিত নগর সিদ্দীম,
36সের, হম্মৎ, রক্কৎ,
37কিন্নেরৎ, অদামা, রামা, হাৎসোর, কেদশ,
38ইদ্রিয়ী, ঐন্‌-হাৎসোর, যিরোণ, মিগ্দলএল, হোরেম, বৈৎ-অনাৎ ও বৈৎশেমশ; স্ব স্ব গ্রামের সহিত ঊনিশটী নগর।
39আপন আপন গোষ্ঠী অনুসারে নপ্তালি-সন্তানগণের বংশের এই অধিকার; স্ব স্ব গ্রামের সহিত এই সকল নগর।
40আর গুলিবাঁটক্রমে সপ্তম অংশ আপন আপন গোষ্ঠী অনুসারে দান-সন্তানগণের বংশের নামে উঠিল।
41তাহাদের অধিকারের সীমা সরা, ইষ্টায়োল, ঈর্‌-শেমশ,
42শালবীন, অয়ালোন,
43যিৎলা, এলোন,
44তিম্না, ইক্রোণ, ইল্‌তকী, গিব্বথোন,
45বালৎ, যিহূদ, বনে-বরক, গাৎ-রিম্মোণ,
46মেয়র্কোন, রক্বোন ও যাফোর সম্মুখস্থ অঞ্চল।
47আর দান-সন্তানগণের সীমা সেই সকল স্থান অতিক্রম করিল; কারণ দান-সন্তানগণ লেশম নগরের বিরুদ্ধে গিয়া যুদ্ধ করিল, এবং তাহা হস্তগত করিয়া খড়গ-ধারে আঘাত করিল, আর অধিকারপূর্ব্বক তাহার মধ্যে বাস করিল, এবং আপনাদের পিতৃপুরুষ দানের নামানুসারে লেশমের নাম দান রাখিল।
48আপন আপন গোষ্ঠী অনুসারে দান-সন্তানগণের বংশের এই অধিকার; স্ব স্ব গ্রামের সহিত এই সকল নগর।
49এইরূপে আপন আপন সীমানুসারে অধিকার জন্য তাহারা দেশ বিভাগ কার্য্য সমাপ্ত করিল; আর ইস্রায়েল-সন্তানগণ আপনাদের মধ্যে নূনের পুত্র যিহোশূয়কে এক অধিকার দিল।
50তাহারা সদাপ্রভুর বাক্যানুসারে তাঁহার যাচিত নগর অর্থাৎ পর্ব্বতময় ইফ্রয়িম প্রদেশস্থ তিম্নৎ-সেরহ তাঁহাকে দিল; তাহাতে তিনি ঐ নগর নির্ম্মাণ করিয়া তথায় বাস করিলেন।
51এই সকল অধিকার ইলিয়াসর যাজক, নূনের পুত্র যিহোশূয় ও ইস্রায়েল-সন্তানগণের বংশ সকলের পিতৃকুলপতিগণ শীলোতে সদাপ্রভুর সম্মুখে সমাগম-তাম্বুর দ্বারসমীপে গুলিবাঁট দ্বারা দিলেন। এইরূপে তাঁহারা দেশ বিভাগ কার্য্য সমাপ্ত করিলেন।
Bible Study with Steffi App

Memorize verses with spaced repetition. Free, no ads, 15+ languages.

Download Free ↗

Choose Theme