Home Book4 7 · বাংলা বাইবেল

Book4

Chapter 7

বাংলা বাইবেল
1আর যে দিন মোশি আবাস স্থাপন সমাপ্ত করিলেন, এবং তাহা অভিষেক ও পবিত্র করিলেন, আর তৎসংক্রান্ত সকল দ্রব্য এবং বেদি ও তৎসংক্রান্ত সকল পাত্র অভিষেক ও পবিত্র করিলেন,
2সেই দিন ইস্রায়েলের অধ্যক্ষগণ, পিতৃকুলপতিগণ উপহার আনিলেন; ইহাঁরা বংশ সকলের অধ্যক্ষ, ইহাঁরা গণিত লোকদের উপরে নিযুক্ত ছিলেন।
3তাঁহারা সদাপ্রভুর উদ্দেশে উপহারার্থে ছয়টী আচ্ছাদিত শকট ও বারটী বলদ, দুই দুই অধ্যক্ষ এক এক শকট ও এক এক জন এক একটী বলদ আনিয়া আবাসের সম্মুখে উপস্থিত করিলেন।
4তখন সদাপ্রভু মোশিকে কহিলেন,
5তুমি তাহাদের হইতে উহা গ্রহণ কর; সে সকল সমাগম-তাম্বুর সেবাকর্ম্ম করিবার জন্য হইবে, আর তুমি সে সকল লেবীয়দিগকে দিবে; এক এক জনকে আপন আপন সেবাকর্ম্মানুসারে দিবে।
6পরে মোশি সেই সমস্ত শকট ও বলদ গ্রহণ করিয়া লেবীয়দিগকে দিলেন।
7গের্শোনের সন্তানগণকে তাহাদের সেবাকর্ম্মানুসারে দুই শকট ও চারি বলদ,
8এবং মরারির সন্তানগণকে তাহাদের সেবাকর্ম্মানুসারে চারি শকট ও আট বলদ দিয়া হারোণ যাজকের পুত্র ঈথামরের হস্তে সমর্পণ করিলেন।
9কিন্তু কহাতের সন্তানগণকে কিছুই দিলেন না, কেননা পবিত্র স্থানের সেবাকর্ম্মের ভার তাহাদের উপরে ছিল; তাহারা স্কন্ধে করিয়া ভার বহন করিত।
10পরে বেদির অভিষেক-দিনে অধ্যক্ষগণ বেদি-প্রতিষ্ঠার উপহার আনিলেন; ফলতঃ সেই অধ্যক্ষগণ বেদির সম্মুখে আপন আপন উপহার আনিলেন।
11তখন সদাপ্রভু মোশিকে কহিলেন, এক এক জন অধ্যক্ষ এক এক দিন বেদি-প্রতিষ্ঠার্থক আপন আপন উপহার আনিবে।
12প্রথম দিবসে যিহূদা বংশজাত অম্মীনাদবের পুত্র নহশোন আপন উপহার আনিলেন।
13তাঁহার উপহার পবিত্র স্থানের শেকল অনুসারে এক শত ত্রিশ [শেকল] পরিমাণ রৌপ্যের এক থাল, ও সত্তর শেকল পরিমাণ রৌপ্যের এক বাটি, এই দুই পাত্র ভক্ষ্য-নৈবেদ্যার্থে তৈলমিশ্রিত সূক্ষ্ম সূজিতে পূর্ণ;
14ধূপে পরিপূর্ণ দশ [শেকল] পরিমাণ স্বর্ণের এক চমস;
15হোমের জন্য এক গোবৎস, এক মেষ, একবর্ষীয় এক মেষবৎস;
16পাপার্থক বলিদানের জন্য এক ছাগ;
17ও মঙ্গলার্থক বলির জন্য দুই গোরু, পাঁচ মেষ, পাঁচ ছাগ, একবর্ষীয় পাঁচ মেষবৎস; ইহা অম্মীনাদবের পুত্র নহশোনের উপহার।
18দ্বিতীয় দিবসে ঈষাখরের অধ্যক্ষ সূয়ারের পুত্র নথনেল উপহার আনিলেন।
19তিনি আপন উপহার বলিয়া পবিত্র স্থানের শেকল অনুসারে এক শত ত্রিশ [শেকল] পরিমাণ রৌপ্যের এক থাল, ও সত্তর শেকল পরিমাণ রৌপ্যের এক বাটি, এই দুই পাত্র ভক্ষ্য-নৈবেদ্যার্থে তৈলমিশ্রিত সূক্ষ্ম সূজিতে পূর্ণ;
20ধূপে পরিপূর্ণ দশ [শেকল] পরিমাণ স্বর্ণের এক চমস;
21হোমের জন্য এক গোবৎস, এক মেষ, একবর্ষীয় এক মেষবৎস;
22পাপার্থক বলিদানের জন্য এক ছাগ;
23ও মঙ্গলার্থক বলির জন্য দুই গোরু, পাঁচ মেষ, পাঁচ ছাগ, একবর্ষীয় পাঁচ মেষবৎস; ইহা সূয়ারের পুত্র নথনেলের উপহার।
24তৃতীয় দিবসে সবূলূন-সন্তানদের অধ্যক্ষ হেলোনের পুত্র ইলীয়াব।
25তাঁহার উপহার পবিত্র স্থানের শেকল অনুসারে এক শত ত্রিশ [শেকল] পরিমাণ রৌপ্যের এক থাল, ও সত্তর শেকল পরিমাণ রৌপ্যের এক বাটি, এই দুই পাত্র ভক্ষ্য-নৈবেদ্যার্থে তৈলমিশ্রিত সূক্ষ্ম সূজিতে পূর্ণ;
26ধূপে পরিপূর্ণ দশ [শেকল] পরিমাণ স্বর্ণের এক চমস;
27হোমের জন্য এক গোবৎস, এক মেষ, একবর্ষীয় এক মেষবৎস;
28পাপার্থক বলিদানের জন্য এক ছাগ;
29ও মঙ্গলার্থক বলির জন্য দুই গোরু, পাঁচ মেষ, পাঁচ ছাগ, একবর্ষীয় পাঁচ মেষবৎস; ইহা হেলোনের পুত্র ইলীয়াবের উপহার।
30চতুর্থ দিবসে রূবেণ-সন্তানদের অধ্যক্ষ শদেয়ুরের পুত্র ইলীষুর।
31তাঁহার উপহার পবিত্র স্থানের শেকল অনুসারে এক শত ত্রিশ [শেকল] পরিমাণ রৌপ্যের এক থাল, ও সত্তর শেকল পরিমাণ রৌপ্যের এক বাটি, এই দুই পাত্র ভক্ষ্য-নৈবেদ্যার্থে তৈলমিশ্রিত সূক্ষ্ম সূজিতে পূর্ণ;
32ধূপে পরিপূর্ণ দশ [শেকল] পরিমাণ স্বর্ণের এক চমস;
33হোমের জন্য এক গোবৎস, এক মেষ, একবর্ষীয় এক মেষবৎস;
34পাপার্থক বলিদানের জন্য এক ছাগ;
35ও মঙ্গলার্থক বলির জন্য দুই গোরু, পাঁচ মেষ, পাঁচ ছাগ, একবর্ষীয় পাঁচ মেষবৎস; ইহা শদেয়ুরের পুত্র ইলীষুরের উপহার।
36পঞ্চম দিবসে শিমিয়োন-সন্তানদের অধ্যক্ষ সূরীশদ্দয়ের পুত্র শলুমীয়েল।
37তাঁহার উপহার পবিত্র স্থানের শেকল অনুসারে এক শত ত্রিশ [শেকল] পরিমাণ রৌপ্যের এক থাল, ও সত্তর শেকল পরিমাণ রৌপ্যের এক বাটি, এই দুই পাত্র ভক্ষ্য-নৈবেদ্যার্থে তৈলমিশ্রিত সূক্ষ্ম সূজিতে পূর্ণ;
38ধূপে পরিপূর্ণ দশ [শেকল] পরিমাণ স্বর্ণের এক চমস;
39হোমের জন্য এক গোবৎস, এক মেষ, একবর্ষীয় এক মেষবৎস;
40পাপার্থক বলিদানের জন্য এক ছাগ;
41ও মঙ্গলার্থক বলির জন্য দুই গোরু, পাঁচ মেষ, পাঁচ ছাগ, একবর্ষীয় পাঁচ মেষবৎস; ইহা সূরীশদ্দয়ের পুত্র শলুমীয়েলের উপহার।
42ষষ্ঠ দিবসে গাদ-সন্তানদের অধ্যক্ষ দ্যূয়েলের পুত্র ইলীয়াসফ।
43তাঁহার উপহার পবিত্র স্থানের শেকল অনুসারে এক শত ত্রিশ [শেকল] পরিমাণ রৌপ্যের এক থাল, ও সত্তর শেকল পরিমাণ রৌপ্যের এক বাটি, এই দুই পাত্র ভক্ষ্য-নৈবেদ্যার্থে তৈলমিশ্রিত সূক্ষ্ম সূজিতে পূর্ণ;
44ধূপে পরিপূর্ণ দশ [শেকল] পরিমাণ স্বর্ণের এক চমস;
45হোমের জন্য এক গোবৎস, এক মেষ, একবর্ষীয় এক মেষবৎস;
46পাপার্থক বলিদানের জন্য এক ছাগ;
47ও মঙ্গলার্থক বলির জন্য দুই গোরু, পাঁচ মেষ, পাঁচ ছাগ, একবর্ষীয় পাঁচ মেষবৎস; ইহা দ্যূয়েলের পুত্র ইলীয়াসফের উপহার।
48সপ্তম দিবসে ইফ্রয়িম-সন্তানদের অধ্যক্ষ অম্মীহূদের পুত্র ইলীশামা।
49তাঁহার উপহার পবিত্র স্থানের শেকল অনুসারে এক শত ত্রিশ [শেকল] পরিমাণ রৌপ্যের এক থাল, ও সত্তর শেকল পরিমাণ রৌপ্যের এক বাটি, এই দুই পাত্র ভক্ষ্য-নৈবেদ্যার্থে তৈলমিশ্রিত সূক্ষ্ম সূজিতে পূর্ণ;
50ধূপে পরিপূর্ণ দশ [শেকল] পরিমাণ স্বর্ণের এক চমস;
51হোমের জন্য এক গোবৎস, এক মেষ, একবর্ষীয় এক মেষবৎস;
52পাপার্থক বলিদানের জন্য এক ছাগ;
53ও মঙ্গলার্থক বলির জন্য দুই গোরু, পাঁচ মেষ, পাঁচ ছাগ, একবর্ষীয় পাঁচ মেষবৎস; ইহা অম্মীহূদের পুত্র ইলীশামার উপহার।
54অষ্টম দিবসে মনঃশি-সন্তানদের অধ্যক্ষ পদাহসূরের পুত্র গমলীয়েল।
55তাঁহার উপহার পবিত্র স্থানের শেকল অনুসারে এক শত ত্রিশ [শেকল] পরিমাণ রৌপ্যের এক থাল, ও সত্তর শেকল পরিমাণ রৌপ্যের এক বাটি, এই দুই পাত্র ভক্ষ্য-নৈবেদ্যার্থে তৈলমিশ্রিত সূক্ষ্ম সূজিতে পূর্ণ;
56ধূপে পরিপূর্ণ দশ [শেকল] পরিমাণ স্বর্ণের এক চমস;
57হোমের জন্য এক গোবৎস, এক মেষ, একবর্ষীয় এক মেষবৎস;
58পাপার্থক বলিদানের জন্য এক ছাগ;
59ও মঙ্গলার্থক বলির জন্য দুই গোরু, পাঁচ মেষ, পাঁচ ছাগ, একবর্ষীয় পাঁচ মেষবৎস; ইহা পদাহসূরের পুত্র গমলীয়েলের উপহার।
60নবম দিবসে বিন্যামীন-সন্তানদের অধ্যক্ষ গিদিয়োনির পুত্র অবীদান।
61তাঁহার উপহার পবিত্র স্থানের শেকল অনুসারে এক শত ত্রিশ [শেকল] পরিমাণ রৌপ্যের এক থাল, ও সত্তর শেকল পরিমাণ রৌপ্যের এক বাটি, এই দুই পাত্র ভক্ষ্য-নৈবেদ্যার্থে তৈলমিশ্রিত সূক্ষ্ম সূজিতে পূর্ণ।
62ধূপে পরিপূর্ণ দশ [শেকল] পরিমাণ স্বর্ণের এক চমস;
63হোমের জন্য এক গোবৎস, এক মেষ, একবর্ষীয় এক মেষবৎস;
64পাপার্থক বলিদানের জন্য এক ছাগ;
65ও মঙ্গলার্থক বলির জন্য দুই গোরু, পাঁচ মেষ, পাঁচ ছাগ, একবর্ষীয় পাঁচ মেষবৎস; ইহা গিদিয়োনির পুত্র অবীদানের উপহার।
66দশম দিবসে দান-সন্তানদের অধ্যক্ষ অম্মীশদ্দয়ের পুত্র অহীয়েষর।
67তাঁহার উপহার পবিত্র স্থানের শেকল অনুসারে এক শত ত্রিশ [শেকল] পরিমাণ রৌপ্যের এক থাল, ও সত্তর শেকল পরিমাণ রৌপ্যের এক বাটি, এই দুই পাত্র ভক্ষ্য-নৈবেদ্যার্থে তৈলমিশ্রিত সূক্ষ্ম সূজিতে পূর্ণ;
68ধূপে পরিপূর্ণ দশ [শেকল] পরিমাণ স্বর্ণের এক চমস;
69হোমের জন্য এক গোবৎস, এক মেষ, একবর্ষীয় এক মেষবৎস;
70পাপার্থক বলিদানের জন্য এক ছাগ;
71ও মঙ্গলার্থক বলির জন্য দুই গোরু, পাঁচ মেষ, পাঁচ ছাগ, একবর্ষীয় পাঁচ মেষবৎস; ইহা অম্মীশদ্দয়ের পুত্র অহীয়েষরের উপহার।
72একাদশ দিবসে আশের-সন্তানদের অধ্যক্ষ অক্রণের পুত্র পগীয়েল।
73তাঁহার উপহার পবিত্র স্থানের শেকল অনুসারে এক শত ত্রিশ [শেকল] পরিমাণ রৌপ্যের এক থাল, ও সত্তর শেকল পরিমাণ রৌপ্যের এক বাটি, এই দুই পাত্র ভক্ষ্য-নৈবেদ্যার্থে তৈলমিশ্রিত সূক্ষ্ম সূজিতে পূর্ণ;
74ধূপে পরিপূর্ণ দশ [শেকল] পরিমাণ স্বর্ণের এক চমস;
75হোমের জন্য এক গোবৎস; এক মেষ, একবর্ষীয় এক মেষবৎস;
76পাপার্থক বলিদানের জন্য এক ছাগ;
77ও মঙ্গলার্থক বলির জন্য দুই গোরু, পাঁচ মেষ, পাঁচ ছাগ, একবর্ষীয় পাঁচ মেষবৎস; ইহা অক্রণের পুত্র পগীয়েলের উপহার।
78দ্বাদশ দিবসে নপ্তালি-সন্তানদের অধ্যক্ষ ঐননের পুত্র অহীরঃ
79তাঁহার উপহার পবিত্র স্থানের শেকল অনুসারে এক শত ত্রিশ [শেকল] পরিমাণ রৌপ্যের এক থাল, ও সত্তর শেকল পরিমাণ রৌপ্যের এক বাটি, এই দুই পাত্র ভক্ষ্য-নৈবেদ্যার্থে তৈলমিশ্রিত সূক্ষ্ম সূজিতে পূর্ণ;
80ধূপে পরিপূর্ণ দশ [শেকল] পরিমাণ স্বর্ণের এক চমস;
81হোমের জন্য এক গোবৎস, এক মেষ, একবর্ষীয় এক মেষবৎস;
82পাপার্থক বলিদানের জন্য এক ছাগ;
83ও মঙ্গলার্থক বলির জন্য দুই গোরু, পাঁচ মেষ, পাঁচ ছাগ, একবর্ষীয় পাঁচ মেষবৎস; ইহা ঐননের পুত্র অহীরের উপহার।
84বেদির অভিষেক দিনে বেদি-প্রতিষ্ঠার জন্য এই উপহার ইস্রায়েলের অধ্যক্ষগণ কর্ত্তৃক দত্ত হইল; রৌপ্যের বারো থাল, রৌপ্যের বারো বাটি, স্বর্ণের বারো চমস।
85তাহার প্রত্যেক থাল এক শত ত্রিশ [শেকল], এবং প্রত্যেক বাটি সত্তর [শেকল]; সর্ব্বশুদ্ধ এই সকল পাত্রের রৌপ্য পবিত্র স্থানের শেকল অনুসারে দুই সহস্র চারি শত [শেকল] পরিমিত।
86ধূপে পরিপূর্ণ স্বর্ণের বারো চমস, প্রত্যেক চমস পবিত্র স্থানের শেকল অনুসারে দশ [শেকল] পরিমিত; সর্ব্বশুদ্ধ এই সকল চমসের স্বর্ণ এক শত বিংশতি [শেকল] পরিমিত।
87হোমার্থে সাকল্যে বারো গোরু, বারো মেষ, একবর্ষীয় বারো মেষবৎস, ও তাহাদের ভক্ষ্য-নৈবেদ্য; এবং পাপার্থক বলিদানের নিমিত্তে বারো ছাগ।
88আর মঙ্গলার্থক বলির নিমিত্তে সর্ব্বশুদ্ধ চব্বিশ গোরু, ষাট মেষ, ষাট ছাগ, একবর্ষীয় ষাট মেষবৎস; ইহা বেদির অভিষেকের পরে বেদি-প্রতিষ্ঠার উপহার।
89আর মোশি যখন ঈশ্বরের সহিত কথা কহিতে সমাগম-তাম্বুতে প্রবেশ করিতেন, তখন তিনি সেই রব শুনিতেন; তাহা সাক্ষ্য-সিন্দুকের উপরিস্থ পাপাবরণ হইতে, সেই দুই করূবের মধ্য হইতে, তাঁহার কাছে কথা কহিত; আর তিনি তাঁহার সহিত কথা কহিতেন।
Bible Study with Steffi App

Memorize verses with spaced repetition. Free, no ads, 15+ languages.

Download Free ↗

Choose Theme