Book38
Chapter 13
বাংলা বাইবেল1সেই দিন দায়ূদ-কুলের ও যিরূশালেমনিবাসীদের জন্য পাপ ও অশৌচ হরণার্থে এক উনুই খোলা যাইবে।
2আর বাহিনীগণের সদাপ্রভু কহেন, সেই দিন আমি দেশ হইতে প্রতিমাগণের নাম লোপ করিব, তাহাদের বিষয় আর কাহারও স্মরণে থাকিবে না; আবার আমি ভাববাদীদিগকে ও অশুচিতার আত্মাকে দেশ হইতে নিঃসারণ করিব।
3যদি তখনও কেহ ভাববাণী বলে, তবে তাহার জন্মদাতা পিতামাতা তাহাকে কহিবে, তুমি বাঁচিবে না, কেননা তুমি সদাপ্রভুর নাম করিয়া মিথ্যা কহিতেছ; এবং সে ভাববাণী বলিলে তাহার জন্মদাতা পিতামাতা তাহাকে অস্ত্রবিদ্ধ করিবে।
4আর সেই দিন ভাববাদীরা প্রত্যেকে ভাববাণী বলিবার সময়ে আপন আপন দর্শনের বিষয়ে লজ্জিত হইবে, এবং প্রতারণা করণার্থে লোমশ বস্ত্র আর পরিধান করিবে না।
5কিন্তু প্রত্যেক জন বলিবে, আমি ভাববাদী নহি, আমি কৃষীবল, বাল্যকালাবধি দাস।
6আর যখন কেহ তাহাকে বলিবে, তোমার দুই হস্তের মধ্যে এই সকল ক্ষতের দাগ কি? তখন সে উত্তর করিবে, আমার আত্মীয়দের বাটীতে যে সকল আঘাত পাইয়াছি, এ সেই সকল আঘাত।
7হে খড়্গ, তুমি আমার পালকের, আমার সজাতীয় পুরুষের বিরুদ্ধে জাগ্রৎ হও, ইহা বাহিনীগণের সদাপ্রভু বলেন; পালককে আঘাত কর, তাহাতে পালের মেষেরা ছড়াইয়া পড়িবে; আর আমি ক্ষুদ্রগণের প্রতি আপন হস্ত ফিরাইব।
8সদাপ্রভু কহেন, সমস্ত দেশে দুই অংশ লোক উচ্ছিন্ন হইয়া প্রাণত্যাগ করিবে; কিন্তু তৃতীয় অংশ তাহার মধ্যে অবশিষ্ট থাকিবে।
9সেই তৃতীয় অংশকে আমি অগ্নিমধ্যে প্রবেশ করাইব, যেমন রৌপ্য খাঁটী করা যায়, তেমনি খাঁটী করিব, ও যেমন সুবর্ণ পরীক্ষিত হয়, তেমনি তাহাদের পরীক্ষা করিব; তাহারা আমার নামে ডাকিবে, এবং আমি তাহাদিগকে উত্তর দিব; আমি বলিব, এ আমার প্রজা; আর তাহারা বলিবে, সদাপ্রভু আমার ঈশ্বর।
Bible Study with Steffi App
Download Free ↗
Memorize verses with spaced repetition. Free, no ads, 15+ languages.