Book3
Chapter 3
বাংলা বাইবেল1কাহারও উপহার যদি মঙ্গলার্থক বলিদান হয়, এবং সে গোপাল হইতে পুং কিম্বা স্ত্রী গোরু দেয়, তবে সে সদাপ্রভুর সম্মুখে নির্দ্দোষ পশু আনিবে।
2সে আপন উপহারের মস্তকে হস্তার্পণ করিয়া সমাগম-তাম্বুর দ্বারসমীপে তাহাকে হনন করিবে; পরে হারোণের পুত্র যাজকগণ তাহার রক্ত বেদির উপরে চারিদিকে প্রক্ষেপ করিবে।
3পরে সে সদাপ্রভুর উদ্দেশে সেই মঙ্গলার্থক বলি সম্বন্ধীয় অগ্নিকৃত উপহার উৎসর্গ করিবে, তাহার আঁতড়িঢাকা মেদ ও অন্ত্রোপরিস্থিত সমস্ত মেদ,
4এবং দুই মেটিয়া, তদুপরিস্থিত পার্শ্বস্থ মেদ ও যকৃতের উপরিস্থ অন্ত্রাপ্লাবক মেটিয়ার সহিত ছাড়াইয়া লইবে।
5পরে হারোণের পুত্রগণ বেদির উপরিস্থ অগ্নির, কাষ্ঠের ও হব্যের উপরে তাহা দগ্ধ করিবে; তাহা সদাপ্রভুর উদ্দেশে সৌরভার্থক অগ্নিকৃত উপহার।
6আর যদি সে সদাপ্রভুর উদ্দেশে মঙ্গলার্থক বলিদানের উপহার মেষাদিপাল হইতে দেয়, তবে সে নির্দ্দোষ পুং কিম্বা স্ত্রী পশু উৎসর্গ করিবে।
7কেহ যদি উপহারার্থে মেষশাবক দেয়, তবে সে সদাপ্রভুর সম্মুখে তাহা আনিবে;
8আর আপন উপহারের মস্তকে হস্তার্পণ করিয়া সমাগম-তাম্বুর সম্মুখে তাহাকে হনন করিবে, এবং হারোণের পুত্রগণ বেদির উপরে চারিদিকে তাহার রক্ত প্রক্ষেপ করিবে।
9আর মঙ্গলার্থক বলি হইতে কিছু লইয়া সদাপ্রভুর উদ্দেশে অগ্নিকৃত উপহার উৎসর্গ করিবে; ফলতঃ তাহার মেদ ও সমস্ত লাঙ্গুল মেরুদণ্ডের নিকট হইতে ছাড়াইয়া লইবে, আর আঁতড়িঢাকা মেদ ও অন্ত্রের উপরিস্থ সমস্ত মেদ,
10এবং দুই মেটিয়া ও তদুপরিস্থিত পার্শ্বস্থ মেদ, এবং যকৃতের উপরিস্থিত অন্ত্রাপ্লাবক মেটিয়ার সহিত ছাড়াইয়া লইবে।
11পরে যাজক তাহা বেদির উপরে দগ্ধ করিবে; ইহা সদাপ্রভুর উদ্দেশে অগ্নিকৃত উপহাররূপ ভক্ষ্য।
12আর যদি সে উপহারার্থে ছাগল দেয়, তবে সে তাহা সদাপ্রভুর সম্মুখে আনিবে;
13তাহার মস্তকে হস্তার্পণ করিয়া সমাগম-তাম্বুর সম্মুখে তাহাকে হনন করিবে, এবং হারোণের পুত্রগণ বেদির উপরে চারিদিকে তাহার রক্ত প্রক্ষেপ করিবে।
14পরে সে তাহা হইতে আপনার উপহার, সদাপ্রভুর উদ্দেশে অগ্নিকৃত উপহার উৎসর্গ করিবে, অর্থাৎ আঁতড়িঢাকা মেদ ও অন্ত্রের উপরিস্থ সমস্ত মেদ এবং দুই মেটিয়া,
15তাহার উপরিস্থিত পার্শ্বস্থ মেদ, ও যকৃতের উপরিস্থিত অন্ত্রাপ্লাবক মেটিয়ার সহিত ছাড়াইয়া লইবে।
16পরে যাজক বেদির উপরে সে সমস্ত দগ্ধ করিবে; তাহা সৌরভার্থক অগ্নিকৃত উপহাররূপ ভক্ষ্য; সমস্ত মেদ সদাপ্রভুর।
17তোমাদের পুরুষানুক্রমে তোমাদের সকল নিবাসে পালনীয় চিরস্থায়ী বিধি এই, তোমরা মেদ ও রক্ত কিছুই ভোজন করিবে না।
Bible Study with Steffi App
Download Free ↗
Memorize verses with spaced repetition. Free, no ads, 15+ languages.