Book23
Chapter 52
বাংলা বাইবেল1জাগ, জাগ, হে সিয়োন বল পরিধান কর; পবিত্র নগরি যিরূশালেম, তোমার রম্য বস্ত্র সকল পরিধান কর, কেননা এখন অবধি তোমার মধ্যে অছিন্নত্বক্ কি অশুচি লোক আর প্রবেশ করিবে না।
2গাত্রের ধূলা ঝাড়িয়া ফেল, হে যিরূশালেম, উঠ, উপবেশন কর; হে বন্দি সিয়োন-কন্যে, তোমার গ্রীবার বন্ধন সকল খুলিয়া ফেল।
3কারণ সদাপ্রভু এই কথা কহেন, তোমরা বিনামূল্যে বিক্রীত হইয়াছিলে, আর বিনারৌপ্যে মুক্ত হইবে।
4কেননা প্রভু সদাপ্রভু এই কথা কহেন, আমার প্রজারা পূর্ব্বে মিসরে প্রবাস করিবার জন্য তথায় নামিয়া গিয়াছিল; আবার অশূর অকারণে তাহাদের প্রতি দৌরাত্ম্য করিল।
5আর সদাপ্রভু কহেন, এখন এই স্থানে আমার কি আছে? কেননা আমার প্রজাগণ বিনামূল্যে নীত হইয়াছে। সদাপ্রভু কহেন, তাহাদের কর্ত্তারা চীৎকার করিতেছে, এবং আমার নাম সমস্ত দিন অবিরত নিন্দিত হইতেছে।
6এই জন্য আমার প্রজাগণ আমার নাম জানিবে, এই জন্য তাহারা সেই দিন [জানিবে] যে, আমিই কথা কহিতেছি; দেখ, এই আমি।
7আহা! পর্ব্বতগণের উপরে তাহারই চরণ কেমন শোভা পাইতেছে, যে সুসমাচার প্রচার করে, শান্তি ঘোষণা করে, মঙ্গলের সুসমাচার প্রচার করে, পরিত্রাণ ঘোষণা করে, সিয়োনকে বলে, তোমার ঈশ্বর রাজত্ব করেন।
8তোমার প্রহরিগণের রব! তাহারা উচ্চধ্বনি করিতেছে, তাহারা একসঙ্গে আনন্দগান করিতেছে, কেননা সদাপ্রভু যখন সিয়োনে ফিরিয়া আইসেন, তখন তাহারা প্রত্যক্ষ দেখিবে।
9হে যিরূশালেমের উৎসন্ন স্থান সকল, উচ্চরব কর, একসঙ্গে আনন্দগান কর, কেননা সদাপ্রভু আপন প্রজাদিগকে সান্ত্বনা করিয়াছেন, তিনি যিরূশালেমকে মুক্ত করিয়াছেন।
10সদাপ্রভু সর্ব্বজাতির দৃষ্টিতে আপন পবিত্র বাহু অনাবৃত করিয়াছেন; আর পৃথিবীর সমুদয় প্রান্ত আমাদের ঈশ্বরের পরিত্রাণ দেখিবে।
11চল চল, সেই স্থান হইতে বাহির হও, অশুচি কোন বস্তু স্পর্শ করিও না, উহার মধ্য হইতে বাহির হও; হে সদাপ্রভুর পাত্রবাহকগণ, তোমরা বিশুদ্ধ হও।
12কেননা তোমার ত্বরান্বিত হইয়া বাহিরে যাইবে না, পলায়নের দ্বারা গমন করিবে না; কারণ সদাপ্রভু তোমাদের অগ্রে অগ্রে যাইবেন, ইস্রায়েলের ঈশ্বর তোমাদের পশ্চাদ্বর্ত্তী হইবেন।
13দেখ, আমার দাস কৃতকার্য্য হইবেন; তিনি উচ্চ ও উন্নত ও মহামহিম হইবেন।
14মনুষ্য অপেক্ষা তাঁহার আকৃতি, মানব-সন্তানগণ অপেক্ষা তাঁহার রূপ বিকারপ্রাপ্ত বলিয়া যেমন অনেকে তাঁহার বিষয়ে হতবুদ্ধি হইত,
15তেমনি তিনি অনেক জাতিকে চকিত করিবেন, তাঁহার সম্মুখে রাজারা মুখ বদ্ধ করিবে; কেননা তাহাদের কাছে যাহা বলা হয় নাই, তাহারা তাহা দেখিতে পাইবে; তাহারা যাহা শুনে নাই, তাহা বুঝিতে পারিবে।
Bible Study with Steffi App
Download Free ↗
Memorize verses with spaced repetition. Free, no ads, 15+ languages.