Book20
Chapter 9
বাংলা বাইবেল1প্রজ্ঞা আপন গৃহ নির্ম্মাণ করিয়াছে, সে তাহার সপ্ত স্তম্ভ খুদিয়াছে;
2সে আপন পশুদিগকে মারিয়াছে; দ্রাক্ষারস মিশ্রিত করিয়াছে, সে আপন মেজও সাজাইয়াছে।
3সে আপন দাসীদিগকে পাঠাইয়াছে, সে নগরের উচ্চতম স্থান হইতে ডাকিয়া বলে,
4‘যে অবোধ, সে এই স্থানে আইসুক’; যে বুদ্ধিবিহীন, সে তাহাকে বলে,
5‘আইস, আমার ভক্ষ্য দ্রব্য ভোজন কর, আমার মিশ্রিত দ্রাক্ষারস পান কর।’
6অবোধদের সঙ্গ ছাড়িয়া জীবন ধারণ কর, সুবিবেচনার পথে চরণ চালাও।
7যে নিন্দককে শিক্ষা দেয়, সে লজ্জা পায়, যে দুষ্টকে অনুযোগ করে, সে কলঙ্ক পায়।
8নিন্দককে অনুযোগ করিও না, পাছে সে তোমাকে দ্বেষ করে; জ্ঞানবানকেই অনুযোগ কর, সে তোমাকে প্রেম করিবে।
9জ্ঞানবানকে [শিক্ষা] দেও, সে আরও জ্ঞানবান হইবে; ধার্ম্মিককে জ্ঞান দেও, তাহার পাণ্ডিত্য বৃদ্ধি পাইবে।
10সদাপ্রভুকে ভয় করাই প্রজ্ঞার আরম্ভ, পবিত্রতম বিষয়ক জ্ঞানই সুবিবেচনা।
11কেননা আমা দ্বারা তোমার আয়ু বাড়িবে, তোমার জীবনের বৎসর-সংখ্যা বৃদ্ধি পাইবে।
12তুমি যদি জ্ঞানবান হও, নিজেরই মঙ্গলার্থে জ্ঞানবান হইবে, যদি নিন্দা কর, একাই তাহা বহন করিবে।
13হীনবুদ্ধি স্ত্রীলোক কলহকারিণী, সে অবোধ, কিছুই জানে না।
14সে আপনার গৃহ-দ্বারে বসে, নগরের উচ্চস্থানে আসন পাতিয়া বসে;
15সে পথিকদিগকে ডাকে, সরলপথ-গামীদিগকে ডাকে,
16‘যে অবোধ, সে এই স্থানে আইসুক’; যে বুদ্ধিবিহীন, সে তাহাকে বলে,
17‘অপহৃত-জল মিষ্ট, নিরালার অন্ন সুস্বাদু।’
18কিন্তু সে জানে না যে, প্রেতগণই তথায় থাকে, উহার নিমন্ত্রিত লোকেরা গভীর পাতালে থাকে।
Bible Study with Steffi App
Download Free ↗
Memorize verses with spaced repetition. Free, no ads, 15+ languages.