Home Book17 10 · বাংলা বাইবেল

Book17

Chapter 10

বাংলা বাইবেল
1সেই অহশ্বেরশ রাজা স্থলে ও সমুদ্রের দ্বীপসমূহে কর নিরূপণ করিলেন।
2আর তাঁহার ক্ষমতার ও পরাক্রমের সকল কথা, এবং রাজা মর্দখয়কে যে মহত্ত্ব দিয়া উচ্চপদান্বিত করিয়াছিলেন, তাহার সম্পূর্ণ বিবরণ কি মাদিয়া ও পারস্যের রাজগণের ইতিহাস-পুস্তকে লিখিত নাই?
3বস্তুতঃ এই যিহূদী মর্দখয় অহশ্বেরশ রাজার প্রধান অমাত্য এবং যিহূদীদের মধ্যে মহান্‌, আপন ভ্রাতৃসমূহের মধ্যে প্রিয়পাত্র ও স্বজাতীয় লোকদের হিতৈষী এবং আপন সমস্ত বংশের পক্ষে শান্তিবাদী ছিলেন।
Bible Study with Steffi App

Memorize verses with spaced repetition. Free, no ads, 15+ languages.

Download Free ↗

Choose Theme